'প্রতিরক্ষামন্ত্রী'র অবসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পীর ক্যানভাসে টিম হাওয়ার্ড, ভার্চুয়াল দুনিয়ায় মাতামাতি, প্রেসিডেন্টের টেলিফোন—তিনিই এখন যুক্তরাষ্ট্রের নায়ক। এত এত অর্জনের পর জাতীয় দলে থাকা নিয়ে কী ভাবছেন টিম হাওয়ার্ড? জানা গেছে, তাঁর ভাবনাজুড়ে বইছে অবসরের মৃদু বাতাস।
২০১৮ রাশিয়া বিশ্বকাপ অনেক দূরের পথ। তখন বয়স হয়ে যাবে ৩৯। এতটা পথ পাড়ি দেওয়া সম্ভব হবে না। হাওয়ার্ড তাই এখনই উত্তরসূরির কাছে সঁপে দিতে চান দায়িত্ব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনই নিচ্ছেন না। শুধু বয়সই নয়, আরও অনেক কিছু নিয়েও এখন ভাবতে হচ্ছে, ‘ইনজুরির কথা তো পরিষ্কার করে বলা যায় না। এমনটি নয় যে আমি ফিট থাকব এবং দলের সঙ্গেই থাকব। আরও অনেক কিছু আছে যেগুলো অবসরের কথা ভাবায়। এটি শুধুই শারীরিক ব্যাপার নয়। তাই সময়মতোই সিদ্ধান্ত নেব।’ গোলডটকম।