‘প্রযুক্তিকে বিশ্বাস করা যায় না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটে আম্পায়ারদের ভুল কমানোর জন্য প্রযুক্তির ব্যবহার হতে পারে, তবে সদ্যই সাবেক হয়ে যাওয়া অস্ট্রেলীয় আম্পায়ার ড্যারিল হার্পারের মতে, ‘এ প্রযুক্তি সম্পর্কে যতটা বলা হয়, এটি ততটা সহায়ক নয়।’সদ্য হয়ে যাওয়া ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরে কয়েকটি সিদ্ধান্তের কারণে হার্পার ভারতীয় ক্রিকেটার ও গণমাধ্যমের তীব্র সমালোচনার মুখে পড়েন। এ কারণেই অনেকটা অভিমান করেই আন্তর্জাতিক ক্রিকেটে আর আম্পায়ারিং না করার সিদ্ধান্তটা নিয়েই নেন তিনি। নিজের অভিজ্ঞতা থেকেই তিনি বলেছেন, ‘ক্রিকেটের মাঠে প্রযুক্তিকে ঠিক “বিশ্বাস করা” যায় না।’হার্পারের মতে, ‘মাঠে যখন কোনো ব্যাটসম্যান তাঁর শরীরের বাইরের কোনো বল খেলেন, সে সময় যদি কোনো শব্দ হয় এবং তা যদি উইকেটরক্ষকের তালুবন্দী হয়, তাহলে একজন আম্পায়ারের পক্ষে তাঁকে কট-বিহাইন্ড ঘোষণা করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ, আম্পায়ারকে সম্পূর্ণ শব্দের ওপরই নির্ভর করতে হয়।’হার্পার আরও বলেন, ‘ব্যাটসম্যান বাদী করতে পারেন যে বল তাঁর গ্লাভসে বা ব্যাটে লাগেনি। আবার অনেক সময় দেখা যায় সেকেন্ডে ২৫ ফ্রেমের কোনো টিভি ক্যামেরাতেও সেই ঘটনাটি ধরা পড়েনি। তাহলে প্রযুক্তি ব্যবহার করে কী লাভ হলো, আম্পায়র মাঝখান দিয়ে সমালোচিত হলেন।’হার্পারের মতে, ক্রিকেটের মাঠে যেসব প্রযুক্তি ব্যবহার করা হয়, সেগুলো অসম্পূর্ণ। তিনি বলেন, সেকেন্ডে ১৮০০ ফ্রেমের কোনো ক্যামেরা ব্যবহার করা হলে ফল পেলেও পাওয়া যেতে পারে।‘ব্যাপারটি অনেকটা ব্যয় সাপেক্ষও হয়ে যায়। এবং এ ব্যয় বাড়তেই থাকবে। এত ব্যয় করে ফল না পেলে এই প্রযুক্তি ব্যবহার করে কী লাভ আমি বুঝতে পারি না।’ বলেছেন হার্পার।সর্বশেষে তিনি উপসংহার টেনেছেন ঠিক এইভাবে, ‘আমার মনে হয় না, ক্রিকেটে প্রযুক্তির অতি ব্যবহার কোনো শুভ ফল বয়ে নিয়ে এসেছে।’ ওয়েবসাইট।