‘প্রায় সবাই পাতানো ম্যাচ খেলছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা সাত পরাজয়ের পর কাল সিলেটে পেশাদার ফুটবল লিগে দ্বিতীয় জয় পেয়েছে শুকতারা। তার পরও পয়েন্ট তালিকায় সবার নিচেই অবস্থান দলটির। ‘ফুটবলারের সূতিকাগার’ নারায়গঞ্জ শহরের দলের কেন এই দুরবস্থা? স্থানীয় খেলোয়াড় এবং দলের অধিনায়ক-কাম-কোচ জাতীয় দলের সাবেক মিডফিল্ডার রেজাউল করিম (লিটন) খোঁজার চেষ্টা করলেন সেই কারণগুলো সাত ম্যাচ হারের পর জিতলেন। নিশ্চয়ই একটু ভালো লাগছে? রেজাউল করিম (লিটন): খুবই ভালো লাগছে। বলে বোঝাতে পারব না। ১৭ ম্যাচে মাত্র ২ জয়ের পাশে ৪টি ড্র আপনাদের। এত দুরবস্থা কেন?রেজাউল: আসলে আমাদের দুর্ভাগ্য। শেষ কয়েকটি ম্যাচের কথা বলি, প্রতি ম্যাচেই ২-৩টি করে পেনাল্টি পেতে পারতাম আমরা। কিন্তু পাইনি। হাত দিয়ে বল ধরেছে, তবু আমাদের পেনাল্টি দেওয়া হয়নি। এভাবে তো ম্যাচ জেতা যায় না। নিশ্চয়ই এ রকম ভুক্তভোগী অন্যরাও। কিন্তু অন্যদের অবস্থা তো আপনাদের চেয়ে ভালো...রেজাউল: আমরা তো ভাই পাতানো ম্যাচ খেলি না। প্রায় সবাই পাতানো ম্যাচ খেলছে এখন। অনেক টাকা লাগে ম্যাচ পাতাতে। আমাদের অত টাকা নেই। কী বলছেন। সবাই পাতানো খেলছে!রেজাউল: কমবেশি খবর তো পাচ্ছি। আমাদের অফিসিয়ালরা এসব বোঝেও না, খেলেও না। কীসের ভিত্তিতে সবাই পাতানো ম্যাচ খেলছে বলে আপনার এই অভিযোগ?রেজাউল: ব্রাদার্স-ফরাশগঞ্জ ম্যাচের পরদিন পত্রিকাতেই তো এসেছে। এ রকম বলতে গেলে রোজই আসছে। কী বলব ভাই, ন্যক্কারজনক ঘটনা ঘটে যাচ্ছে। পাতানো ম্যাচ হচ্ছে কথাটা ঠিক। তবে মাঠের লড়াইয়েও তো আপনারা দুর্বল হয়ে পড়েছেন।রেজাউল: দুর্বল আমরা হইনি। আমরা বাজে রেফারিংয়ের শিকার। এটা শুধু বলার জন্য বলছি না, আসলেই আমরা এর ভুক্তভোগী। ঢাকার বাইরের বাকি তিন দলেরও বিপক্ষেও বাজে রেফারিং হচ্ছে। তার পরও অন্য দলগুলো কীভাবে এগোচ্ছে আপনাদের আসলে সমস্যাটা কী বলুন তো?রেজাউল: আমাদের কোনো সমস্যা নেই। সবদিক দিয়ে আমরা ভালোই আছি। কিন্তু মাঠে ভালো খেলেও রেফারিদের রোষানলে পড়ে হেরে যাচ্ছি। রেফারিরা যেন মিশনে নেমেছে, ঢাকার দলগুলোকে ডিস্টার্ব করবে না। যত অবিচার সব ঢাকার বাইরের দলগুলোর প্রতি। নারায়ণগঞ্জ থেকে চুন্নু, মুন্নার মতো অনেক বড় বড় ফুটবলার উঠে এসেছেন। এই শহরের একটা দল হয়ে আপনাদের তো এই অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা... রেজাউল: ফুটবলারদের শহর এটা ঠিক। কিন্তু সাবেক ফুটবলারদের মধ্যে শুধু গাউস ভাই (গোলাম গাউস) ক্লাবের সঙ্গে যুক্ত আছেন। জাকির ভাইরা ম্যাচ-ট্যাচ দেখতে আসেন। তবে আমরা কী করছি অনেকে খবরও রাখে না। পেশাদার লিগে আপনারা টিকে থাকতে পারবেন?রেজাউল: আমি আশা ছাড়ছি না। আরও ৭টি ম্যাচ বাকি। ২১ পয়েন্টের খেলায় অনেক কিছুই হতে পারে। এবার আমরা আসলে সময় বেশি পাইনি। তাই সমস্যা হয়েছে। সুযোগ পেলে আগামীবার ভালো করব। আমাদের সুযোগ দেওয়া উচিত। সে ক্ষেত্রে আপনাকেই তো বোধহয় বড় ভূমিকা নিতে হবে।রেজাউল: হ্যাঁ, দলটা তো আমারই। অধিনায়ক আমি, কোচিংও করাই। ক্লাব কাপে দল রানার্সআপ হয়েছে তো আমার কোচিংয়েই। পাড়ার ক্লাব, নিজ হাতে তৈরি করেছি। এর সঙ্গে আমার আত্মার সম্পর্ক। জীবন বাজি রেখে খেলতে হবে আমাকে।