‘ফাইনাল পর্যন্ত যেতে পারব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলছেন ফ্রাঙ্ক রিবেরি অনেকের কাছেই ফ্রান্স দলে তিনি ‘নতুন জিদান’। জিদানের মতো ফ্রান্সকে এখনো কিছু জেতাতে না পারলেও গত বিশ্বকাপে রানার্সআপ দলের সদস্য ছিলেন। সেই ফ্রাঙ্ক রিবেরি নিজের বিশ্বকাপ অভিজ্ঞতা, আগামী বিশ্বকাপের আশার কথা বলেছেন ‘ফিফা ডট কম’ আয়োজিত পাঠকদের প্রশ্নের জবাবে ফ্রান্স এবার বিশ্বকাপে কত দূর যেতে পারবে?ফ্রাঙ্ক রিবেরি: আমি খুবই ভালো একটা বিশ্বকাপ আশা করছি। কারণ বিশ্বকাপে ফ্রান্সের ভালো করাটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম পর্ব পার হয়ে যাওয়া তো আমাদের অবশ্যকর্তব্য। তার পর আশা করি, ফাইনাল পর্যন্ত যেতে পারব। বিশ্বকাপে আপনার ফেবারিট কারা, কেন?রিবেরি: অবশ্যই আশা করব, ফ্রান্সই দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জিতবে। আমাদের দলটা খুবই ভালো। বিশ্বকাপ জেতার জন্য যথেষ্ট যোগ্য। যদিও এই একই রকম ভালো আরও কয়েকটা দল আছে। তার পরও এই মুহূর্তে মনে হচ্ছে, ইংল্যান্ড ও স্পেন খুব শক্তিশালী দল।  বিশ্বকাপে খেলার অনুভূতিটা কেমন?রিবেরি: যেকোনো খেলোয়াড়ের ক্যারিয়ারেই বিশ্বকাপ সবচেয়ে বড় মঞ্চ। অসাধারণ একটা টুর্নামেন্টে অসাধারণ কিছু ম্যাচ হয়, অনেকগুলো উত্তেজনাপূর্ণ ম্যাচের দুর্দান্ত এক অভিজ্ঞতা এটি। ২০০৬ বিশ্বকাপ তো দারুণ ছিল। আমরা ফাইনালে পৌঁছে গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পেনাল্টিতে হেরে গেলাম। এ মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড় কে? কার সঙ্গে খেলতে ইচ্ছে করে? এবং আপনার স্বপ্নের ক্লাব কোনটি?রিবেরি: এখন আমার মনে হয়, লিওনেল মেসিই বিশ্বসেরা। আমি জাভির সঙ্গে খেলতে চাই। ও খেলার ধারাটা গড়ে দেয় এবং দলকে সংগঠিত করে। ও দুর্দান্ত এক খেলোয়াড়। ওর পাসিংও অসাধারণ। এখন ওর ফর্মটা অবিশ্বাস্য। অবশ্যই কিছু ক্লাব আছে যাদের হয়ে খেলার স্বপ্ন দেখি আমি। যেমন, রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনা। আপনি তো মিডফিল্ড থেকে আক্রমণভাগের যেকোনো জায়গায় খেলতে পারেন। নিজে কোন জায়গাটা পছন্দ করেন?রিবেরি: এটা আমি বলতে চাই না। আমি মাঠে, বিশেষত আক্রমণে একটু স্বাধীনতা পেতে চাই। আমার স্বাধীনতা দরকার হয়। কারণ আমাকে প্রচুর দৌড়াতে, ছুটতে হয়। তবে আমারও মনে হয়, আমি বাঁ পাশ থেকেই খেলতে পছন্দ করি। ফ্রান্সের সর্বকালের সেরা খেলোয়াড় কে এবং কেন?রিবেরি: জিনেদিন জিদানেরই হওয়া উচিত। সে যেমন গ্রেট খেলোয়াড় ছিল, তেমনই গ্রেট একজন মানুষ। এমন একজন খেলোয়াড় ছিল ও, সতীর্থদের ওপর যার অগাধ আস্থা ছিল। ও সব সময় সতীর্থদের সঙ্গে প্রচুর কথা বলত। যখন বল ওর পায়ে থাকত, ওকে মনে হতো একজন জাদুকর; যে বল নিয়ে বিস্ময়কর কিছু কাজ করতে পারে। অনেক বিশেষজ্ঞই বলেন, আপনি জিদানের উত্তরসূরি। আপনি এ প্রসঙ্গে কী মনে করেন?রিবেরি: আমি জানি না, আমি তার উত্তরসূরি কি না। কিন্তু লোকে যদি এ কথা মনে করে, তাহলে আমার খুব গর্ব হয় এবং এ কথা শুনতেও খুব ভালো লাগে। জিজু একজন গ্রেট খেলোয়াড় ছিল এবং অসাধারণ মানুষ ছিল। আমি মাঠে আমার সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করি। এবং মানুষের সঙ্গে যত দূর সম্ভব বেশি মেশার চেষ্টা করি। যখন ছোট ছিলেন তখন ফুটবলে আপনার আদর্শ কে ছিলেন?রিবেরি: যখন এক্কেবারে ছোট ছিলাম, তখন আমার আইডল ছিলেন জ্যাঁ-পিয়েরে পাঁপা। গোলপোস্টের সামনেও শান্ত থাকতেন এবং প্রচুর গোল করতেন।  এখন পর্যন্ত আপনার ক্যারিয়ারের সবচেয়ে ভালো ও খারাপ মুহূর্ত কোন কোনটা?রিবেরি: খারাপ সময় নিশ্চয়ই এই মৌসুমের প্রথম ছয় মাস, হাঁটুর ইনজুরিতে যখন বাইরে বসে ছিলাম। আমার জন্য খুবই কঠিন ছিল সময়টা। এ পর্যন্ত আমার সবচেয়ে কঠিন মৌসুমও সম্ভবত এটা। আর সেরা সময় স্পেনের বিপক্ষে ২০০৬ বিশ্বকাপে ৩-১ গোলে জেতা। আমি একটা গোল করেছিলাম। আমরা সেদিন খুবই কঠিন একটা দলকে হারিয়েছিলাম। এ পর্যন্ত মুখোমুখি হওয়া খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে কোন ডিফেন্ডারের বিপক্ষে খেলাটা সবচেয়ে কঠিন মনে হয়েছে?রিবেরি: সত্যি কথা বলি, আমার মনে পড়ছে না। আমার মনে হয় না সে রকম নির্দিষ্ট কেউ আছে।  বিশেষ করে মনে রেখেছেন, এমন কোনো গোল আছে?রিবেরি: ২০০৭-০৮ মৌসুমের জার্মান কাপের কোয়ার্টার ফাইনালে করা আমার গোলটা সব সময় আমার স্মৃতি হয়ে থাকবে। গোলটা হয় অতিরিক্ত সময়ের শেষ মিনিটে। আমাদের স্থানীয় প্রতিদ্বন্দ্বী ১৮৬০-মিউনিখের বিপক্ষে ম্যাচ জেতানো গোলটা করেছিলাম পেনাল্টি থেকে। পরে ওই বছর আমরা কাপও জিতেছিলাম।