‘ফাইনালে’ আবাহনীতে ভারতীয় খেলোয়াড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানগর টেবিল টেনিস লিগের মহিলা বিভাগে আজ মুখোমুখি হচ্ছে আবাহনী ও ডেসটিনি। দুই দলই এ পর্যন্ত জিতেছে সমান ৫টি করে ম্যাচ। দুই দলেরই ১০ পয়েন্ট। আজ লিগের শেষ ম্যাচটি তাই অলিখিত ফাইনালই হয়ে গেছে। এই গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য আবাহনী নিয়ে এসেছে ভারতীয় খেলোয়াড় সুমনা সাহাকে।পশ্চিমবঙ্গের নৈহাটির মেয়ে সুমনা ভারতের সর্বশেষ সাব-জুনিয়র চ্যাম্পিয়ন। প্রথমবার ঢাকায় এসে দারুণ উচ্ছ্বসিত ওএনজিসির চাকুরে এই কিশোরী, ‘ঢাকায় এসে আমার খুবই ভালো লাগছে। আমার ঠাকুরদার জন্ম বাংলাদেশেই। বরিশালে আমার মায়ের কাকার বাড়ি।’ দলকে চ্যাম্পিয়ন করাই লক্ষ্য বারাসাতের কল্যাণী পাবলিক স্কুলের ছাত্রীর, ‘আমি এখানে আমার শতভাগ দেওয়ার চেষ্টা করব। আশা করি, আমরাই চ্যাম্পিয়ন হব।’