‘ফাইনাল’ জেতা হলো না ক্যামেরুনের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যামেরুনের মিডফিল্ডার এনো ইয়ং ডেনমার্কের বিপক্ষে ম্যাচটিকে আখ্যা দিয়েছিলেন ‘ফাইনাল’ হিসেবে। স্যামুয়েল ইতোর ৬ মিনিটের গোলে সেই ‘ফাইনাল’ ভালোভাবেই শুরু করেছিল আফ্রিকার ‘অদম্য সিংহ’রা। কিন্তু নিকলাস বেন্টনার ও ডেনিস রোমেদালের গোলে শেষ পর্যন্ত ১-২ ব্যবধানে ম্যাচটি হেরে যায় ক্যামেরুনই। তবে একের পর এক আক্রমণে ড্যানিশ-দুর্গ কাঁপিয়ে দিয়েছিলেন ইতো-ওয়েবোরা। তাঁরা গোল মিসের প্রতিযোগিতায় না নামলে ম্যাচের ফল অন্য রকমও হতে পারত।আনেলকা বহিষ্কৃত: নিকোলাস আনেলকাকে দল থেকে বের করে দিয়েছে ফ্রান্স। ফ্রান্স ফুটবল ফেডারেশন জানিয়েছে, কোচকে ছাপার অযোগ্য ভাষার গালিগালাজ করা এবং এ জন্য ক্ষমা না চাওয়ার শাস্তি দেওয়া হয়েছে তাঁকে। এএফপি।