‘ফুটবলের কোনো জাতীয়তা নেই’
ডিফেন্ডার হয়েও ছিলেন দারুণ জনপ্রিয়। রক্ষণ সামলানোর চেয়ে আক্রমণেই ছিলেন অগ্রণী, ফ্রি-কিক নিতেন দুর্দান্ত। ইউরোপের শীর্ষ ক্লাবগুলোয় দুই দশক খেলার পর রবার্তো কার্লোস এখন রাশিয়ার আনঝি মাখাচকালার ম্যানেজার-কাম-খেলোয়াড়। একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে কথা বললেন তাঁর রাশিয়া-অধ্যায় ও ফুটবল ভাবনা নিয়ে আপনার রাশিয়ায় আসাটা একটা অবিশ্বাস্য ব্যাপার। এখানে কেন এলেন?রবার্তো কার্লোস: ব্রাজিলে আমাকে বিশাল নিরাপত্তা নিয়ে চলতে হতো। সমর্থকদের হুমকি ছিল। ওই আতঙ্ক থেকে মুক্তি চাইছিলাম। ঠিক ওই সময়েই সুলেমান কেরিমভের কাছ থেকে আনঝিতে আসার প্রস্তাব পাই। এতে ভবিষ্যৎ দেখতে পেয়েছিলাম। তিনি আমাকে ক্লাবের দরজা খুলে দিয়ে বললেন, ‘আপনাকে সঙ্গে নিয়ে আমরা একটি ভালো দল গড়তে যাচ্ছি।’ সেদিকেই যাচ্ছি। মাত্রই আমরা ইতোকে পেলাম। দলটা গুছিয়ে নিচ্ছি। এখানকার অভিজ্ঞতা কী? বিশেষ করে পেশাগত, ব্যক্তিগত ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপারটা?কার্লোস: মানিয়ে নেওয়ার ব্যাপারটা, স্পেন, তুরস্ক ও ইতালিতে একই রকম ছিল। তেমন কষ্ট করতে হয়নি। আমি রাশিয়াতেও এ রকমই আশা করেছিলাম। এখানে প্রতিটি দলের সমর্থকই আমাকে উদারভাবে স্বাগত জানিয়েছে। কলা দুর্ঘটনাটি ব্যতিক্রম, এ রকম উন্মাদ লোক আশপাশে সব সময়ই দু-একটা থাকে। ব্যাপারটা নিশ্চয়ই পীড়াদায়ক ছিল?কার্লোস: ওই সময়ে ও রকমই মনে হয়েছিল। কিন্তু এটা নিয়ে না ভেবে যে এই কাজটা করেছে আপনি তাকে সাহায্য করতে পারেন। ওই ঘটনার জন্য অনেকেই দুঃখ প্রকাশ করেছে। কলাটা ছুড়ে মারা হয়েছিল শুধুই মনোযোগ আকর্ষণের জন্য। কিন্তু যে এটা করেছে তাঁর মাঠে গিয়ে খেলা দেখার মজা শেষ। তাঁকে এখন বাড়িতে বসেই টেলিভিশনে খেলা দেখতে হয়। এটা লজ্জার, বর্ণবাদ এখনো আছে। ফুটবলটা যে একটা সর্বজনীন ব্যাপার, কিছু লোক সেটা বোঝে না। এর কোনো জাত বা জাতীয়তা নেই। স্যামুয়েল ইতো এখানে আসতে পারেন, এটা বিশ্বাস করাও কঠিন ছিল। আপনি কীভাবে তাঁকে রাজি করালেন?কার্লোস: সুলেমান কেরিমভ কয়েকটা নাম লেখা কাগজ টেবিলে রাখলেন। সান্তোসের নেইমার, বার্সেলোনার মেসি... মেসি? এটা তো স্রেফ পাগলামি!কার্লোস: হ্যাঁ, তবে আপনি সুলেমান কেরিমভকে চেনেন না। তিনি স্যামুয়েলের নামও লিখেছিলেন। এই তিনজনেরই অন্য ক্লাবের সঙ্গে চুক্তি ছিল। তিনি এটা নিয়ে অনেক ভেবেছেন। কিছুদিন পর স্যামুয়েল আমাকে ফোন করল। আমি তাকে ক্লাবের ধ্যান-ধারণাটা ব্যাখ্যা করলাম। আনঝির কাছে সে কতখানি গুরুত্ব পাবে, সেটাও বোঝালাম। যা-ই হোক, সে তখন ইন্টারে। সে কখন চুক্তিতে স্বাক্ষর করে সেটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। সম্ভাব্য তিনজনের মধ্যে সেই চুক্তি করল। তবে আশা করতে পারেন সামনে আরও হচ্ছে। আপনার কি মনে হয় ইতো এখানে এক বা দুই বছর থাকবেন? আরও বড় খেলোয়াড়দের টানতে পারবেন তিনি? কাজটা কি খুব কঠিন হবে না?কার্লোস: কঠিন? না। স্যামুয়েল তো এসেছেই। এ ছাড়া মালিক অন্য এমন সব বড় খেলোয়াড়কে দলে আনার পরিকল্পনা করছেন যাতে দলটা একসঙ্গে পাঁচ-ছয় বছর খেলতে পারে। ওই খেলোয়াড়েরা এখানে থাকলে অন্যরাও আসবে। আপনারা কি অন্যদের নিয়েও পরিকল্পনা সেরে ফেলেছেন? আপনার কাছে কি অন্য কোনো নাম আছে?কার্লোস: হ্যাঁ, কিছুদিন আগে তাঁরা আমার কাছে কিছু নাম চেয়েছিল এবং আমিও কিছু বড় খেলোয়াড়ের প্রস্তাব করি। এরপরই তাঁরা বলতে শুরু করেন, ‘চলো ওদের সই করাই।’ আমি শুধু আমার মতামতটা জানাই আর তারা চুক্তিটা চূড়ান্ত করে। তবে বড় নামগুলোকে আগামী বছরেই দেখা যেতে পারে। আগামী বছরই?কার্লোস: আমার মনে হয়, কেউ কেউ আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতেও আসতে পারে। একজন-দুজন খুব উঁচুমানের ফুটবলার। ইউরোপীয় প্রতিযোগিতায় খেলতে হলে আমাদের আরও অভিজ্ঞতা লাগবে। তিন বছরের মধ্যে দলটাকে কোথায় দেখতে চান? চ্যাম্পিয়নস লিগে?কার্লোস: অবশ্যই। এ জন্য আপনাকে রাশিয়ান লিগটা জিততে হবে। আমি জানি না, এ বছর এটা পারব কি না। তবে সমর্থকদের নিশ্চয়তা দিতে পারি, আগামী বছর সেরা তিনে থাকার লড়াই করব। আশা করছি, চ্যাম্পিয়নশিপও জিতব।