‘ফুল টাইম’ কোচ হবেন না ওয়ার্ন
কোনো গুঞ্জন নয়, খবরটা দিয়েছিল রাজস্থান রয়্যালসই। শেন ওয়ার্ন আইপিএলকে বিদায় জানিয়ে দেওয়ার পর ফ্র্যাঞ্চাইজটি জানায়, মাঠের লড়াইয়ে না থাকলেও রাজস্থানের হয়ে কাজ করে যাবেন তিনি। তবে ওয়ার্ন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘ফুল টাইম’ কোচ হবেন না তিনি।‘এখানে সাত সপ্তাহ ধরে কোচ হিসেবে কাজ করার কোনো কারণ নেই’—গতকাল শুক্রবার মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে নিজের বিদায়ী ম্যাচটা খেলার পর বলেছেন ওয়ার্ন। ৪১ বছর বয়সী এই কিংবদন্তি স্পিনারের কথা থেকে স্পষ্ট, রাজস্থানের হয়ে কাজ করতে আপত্তি নেই তাঁর। তবে শর্ত হলো, তা হতে হবে স্বল্প মেয়াদি, ‘আমি উপদেষ্টামূলক কাজ করে যেতে পারি। এটা হতে পারে কোনো প্রতিযোগিতা শুরুর ১০ দিন আগের জন্য। প্রতিযোগিতার মাঝেও এক সপ্তাহের জন্য হতে পারে। প্রতিযোগিতা শেষে অল্প কয়েক দিনের জন্যও কাজ করতে পারি।’আইপিএলকে বিদায় জানিয়েছেন। গুঞ্জন চলছে, আগামী দিনে অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগে দেখা যাবে ওয়ার্নকে। তবে এমন সম্ভাবনা দেখছেন না ওয়ার্ন, ‘অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার কোনো প্রস্তাব পাইনি। যে অবস্থায় আছি, অন্য কোথাও খেলতে যাচ্ছি না আমি।’ ওয়েবসাইট।