'ফেদেরার'কে হারালেন ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেনিস কোর্টের এপাশে ফেদেরার, ওপাশেও ফেদেরার! এমনটাই দেখা গেল কাল বাসেল ওপেনে। অবশ্য একপাশে ছিলেন আসলজন—রজার ফেদেরার। অন্যপাশে ছিলেন ‘বেবি ফেদেরার’ গ্রিগর দিমিত্রভ। মারিয়া শারাপোভার প্রেমিক দিমিত্রভের অনেক কিছুতেই মিল আছে ফেদেরারের। এ কারণেই এমন নাম পেয়ে গেছেন তিনি। সেই দিমিত্রভ কাল মুখোমুখি হয়েছিলেন আসল ফেদেরারের।
কোয়ার্টার ফাইনালে প্রথম সেটে অসহায় আত্মসমর্পণ করলেও দ্বিতীয় সেট টাইব্রেকারে নিয়ে গিয়ে বুঝিয়ে দিয়েছেন, তাঁকে ফেদেরার নামে ডাকাই যায়। শেষ পর্যন্ত অবশ্য ৬-৩, ৭-৬ গেমে জিতে ঘরের কোর্টের এই টুর্নামেন্টের সেমিফাইনালে চলে গেছেন ফেদেরারই। এই প্রথম ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরারের মুখোমুখি হলেন দিমিত্রভ।