‘ফেবারিট নই বলে হতাশ নই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তা রা র ক থা আন্দ্রে পিরলো ইতালি ইতালির গত বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল তাঁর। সেমিফাইনাল-ফাইনালসহ ম্যাচসেরা হয়েছিলেন তিনবার, টুর্নামেন্টের তৃতীয় সেরা ফুটবলার হয়ে জিতেছিলেন ব্রোঞ্জ বল। এবারও মার্সেলো লিপ্পির বড় ভরসা তিনি, ইতালির খেলা বানানোর কারিগর আন্দ্রে পিরলো জানাচ্ছেন তাঁর বিশ্বকাপ ভাবনা২০০৮ ইউরো ও গত বছরের কনফেডারেশনস কাপের মাঝামাঝি সময়টা আমাদের ভালো যায়নি। সমালোচকদের ছুরিটা তাই চকচক করা স্বাভাবিক। তবে দক্ষিণ আফ্রিকায় ফেবারিট নই বলে আমি হতাশ নই। এটা বরং আমাদের পক্ষে কাজ করতে পারে। আমাদের দলের গড় বয়স অনেক বেশি। কিন্তু বিশ্বকাপটা মাত্র এক মাসের ব্যাপার এবং এই সময়টুকুতে ভালো করলেই যথেষ্ট। লিপ্পি বছর চারেক আগে যাদের নিয়ে বিশ্বকাপ জিতেছে, তারা এখনো ক্লাবের হয়ে নিয়মিত খেলছে। তাদের কেন তিনি দেশে রেখে আসবেন? ইতালির জার্সিটা এদের চেয়ে বেশি প্রাপ্য এমন কেউ কি বাদ পড়েছে?আমি সবচেয়ে বেশি করে তাকিয়ে আছি দক্ষিণ আফ্রিকার পরিবেশের দিকে। গত বছর ওখানে যখন কনফেডারেশনস কাপ খেলতে গেলাম, পরিবেশটা ছিল অদ্ভুত। গ্যালারি খুব বেশি ভরা ছিল না, আশা করি, ‘আসল বিশ্বকাপে’ এর ব্যতিক্রম হবে। তবে জার্মানি বিশ্বকাপের মতো হওয়া সম্ভব নয়। ওখানে রাস্তায়, স্টেডিয়ামে—সব জায়গায় ছিল শুধু পার্টি আর পার্টি। খেলাধুলার বাইরে আফ্রিকা বিশ্বকাপের অবশ্য অন্য একটা তাৎপর্য আছে। আশা করি, এই বিশ্বকাপটা হবে মহাদেশটির এক ধাপ সামনে এগিয়ে যাওয়ার উপলক্ষ।টুর্নামেন্টের ‘কালো ঘোড়া’ হতে পারে আইভরিকোস্ট, যাদের একজন ইউরোপিয়ান কোচ আছে, সভেন-গোরান এরিকসন। আফ্রিকান দলগুলোর সম্পর্কে অবশ্য সব সময়ই এমনটা বলা হয়। খেলোয়াড়দের মধ্যে নজর কাড়তে পারেন ওয়েইন রুনি। দুই বছর আগের চেয়ে সে অনেক পরিণত। নিজের গুরুত্ব সম্পর্কে সচেতন। প্রস্তুতি, অনুশীলন, প্রীতি ম্যাচ—সবকিছু পেছনে ফেলে বিশ্বকাপে আবার মাঠে নামার জন্য আমি উন্মুখ হয়ে আছি। —বিদেশি পত্রিকা অবলম্বনে