‘ফেবারিট’ যুক্তরাষ্ট্র আর স্লোভেনিয়ার স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফেবারিট’ শব্দটির সঙ্গে তাদের পরিচয় নেই বললেই চলে। পিঠে ফেবারিটের তকমা সেঁটে কোনো টুর্নামেন্টেই খেলা হয় না যুক্তরাষ্ট্রের। তবে জোহানেসবার্গের এলিস পার্ক স্টেডিয়ামে স্লোভেনিয়ার বিপক্ষে আজ ফেবারিট বব ব্র্যাডলির দলই।ফেবারিট শব্দটির আলাদা একটা চাপ আছে। যেটা সব সময়ই সঙ্গী থাকে ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, জার্মানির মতো দলগুলোর। এই চাপ এ দলগুলো কখনো সামলাতে পারে, কখনো পারে না। যুক্তরাষ্ট্র কি পারবে? পারবে কি পারবে না, সেটা পরের ব্যাপার। তবে এটা যে বড় একটা চাপ, সেটা মেনে নিলেন যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার জে ডিমেরিট, ‘আমাদের জন্য এটা ভিন্ন এক অনুভূতি। বিশ্বকাপে ফেবারিট হিসেবে খেলতে নামাটা সত্যি খুব চ্যালেঞ্জের।’যত বড় চ্যালেঞ্জই আসুক, সেটা পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে যেতে চায় যুক্তরাষ্ট্র। ‘সবকিছু ঠিকঠাকই আছে। আমি আত্মবিশ্বাসী যে পরের রাউন্ডে যেতে পারব’—বলেছেন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম গ্রুপ ম্যাচে ড্র এনে দেওয়া গোলটি করা ক্লিন্ট ডেম্পসি। স্লোভেনিয়া বিশ্বকাপে প্রথম খেলেছে ২০০২-এ। আট বছর আগের সেই বিশ্বকাপে সব কটি ম্যাচ হেরেছিল স্লোভেনিয়া। এবার এরই মধ্যে একটি ম্যাচ জিতে ২০০২ বিশ্বকাপকে ছাড়িয়ে গেছে তারা। এখন স্বপ্ন দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। আর তাতে প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়টিই বড় প্রেরণা। ‘শেষ ষোলোতে যেতে চাই আমরা। আর এটা এখন আমাদের হাতেই’—বলেছেন স্লোভেনিয়ার কোচ মাতাজ কেক।র‌্যাঙ্কিং এবং ফর্মের দিক দিয়ে আজ যুক্তরাষ্ট্রই এগিয়ে। তবে একটি পরিসংখ্যান স্বপ্ন দেখাচ্ছে স্লোভেনিয়াকেও। ইউরোপের দেশগুলোর বিপক্ষে যুক্তরাষ্ট্রের রেকর্ড মোটেই ভালো নয়। সম্প্রতি ইউরোপের দেশগুলোর বিপক্ষে খেলা ৫ ম্যাচের ৪টিতেই হেরেছে তারা। ১৯৯০-এর বিশ্বকাপ থেকে এই রেকর্ডটা এ রকম—১৩ ম্যাচে ৯টি হার, ১টি ড্র।আজ স্লোভেনিয়ার বিপক্ষে এর থেকে উত্তরণ ঘটবে, নাকি ইউরোপের দেশগুলোর বিপক্ষে আরেকটি ব্যর্থতার কাহিনিই রচিত হবে যুক্তরাষ্ট্রের?যুক্তরাষ্ট্র-স্লোভেনিয়াল্যানডন ডনোভানগোল করা এবং করানো—দুটোতেই তিনি যুক্তরাষ্ট্রের সর্বকালের সেরা। দেশের হয়ে অভিষেক ম্যাচেই করেছিলেন গোল, ২০০২ বিশ্বকাপে হয়েছিলেন টুর্নামেন্টের সেরা তরুণ ফুটবলার। বয়স মাত্র ২৮, কিন্তু অনেকের কাছেই যুক্তরাষ্ট্রের সর্বকালের সেরা ফুটবলার। ইংল্যান্ডের বিপক্ষে ড্র করা ম্যাচে ভালো খেললেও গোল পাননি, আজ চাইবেন দুটিই।রবার্ট কোরেনআগের ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে একটি গোল করেই ইতিহাসে ঢুকে গেছেন রবার্ট কোরেন। গোলটি ছিল আন্তর্জাতিক ফুটবলে স্লোভেনিয়ার ২০০তম, ওই গোলটিই স্লোভেনিয়াকে এনে দিয়েছে বিশ্বকাপে প্রথম জয়। বল বানিয়ে দেওয়ার পাশাপাশি স্লোভেনিয়া অধিনায়ক আজও খুঁজে পেতে চাইবেন প্রতিপক্ষের জাল।