প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় দিবস হকি দিয়ে প্রায় ২২ মাস পর ঘরোয়া প্রতিযোগিতায় ফিরলেন। উপলক্ষটা ভালোভাবেই রাঙালেন জাতীয় দলের স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি।
আগে থেকেই নৌবাহিনীতে খেলতেন জাতীয় দলের খেলোয়াড় মামুনুর রহমান চয়ন, কৃষ্ণ কুমার, তাপস বর্মণরা। সম্প্রতি যোগ দিয়েছেন জিমিসহ সাতজন। শক্তিশালী নৌবাহিনী বিজয় দিবস হকিতে প্রথম ম্যাচটা তা-ই দাপটের সঙ্গেই জিতল। কাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের নীল টার্ফে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নৌবাহিনী ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। জিমি করেছেন ৪ গোল। কৃষ্ণ ২টি, মাইনুল ও রোমান করেন ১টি করে গোল।
অন্য ম্যাচে বিকেএসপি ৫-২ গোলে হারিয়েছে রক্তিম সংঘকে। বিকেএসপির আশরাফুল ৩টি, আরশাদ ও রাজু ১টি করে গোল করেছেন।