‘বন্ধুত্বটা মিস করব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ বছরের ক্যারিয়ারের সমাপ্তি টেনে দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন রিকি পন্টিং। কাল পার্থে ম্যাচ শেষেবিদায় মুহূর্তের আবেগআমার ধারণা, গত সপ্তাহটা ছিল অনেক লম্বা আর কঠিন। জীবনে যত ম্যাচ খেলেছি, তার মধ্যে এই ম্যাচেই সবচেয়ে নার্ভাস ছিলাম। এর কারণ, অস্ট্রেলিয়ার হয়ে খেলাটা আমার জন্য অনেক বড় কিছু, শেষটাও করতে চাইছিলাম ঠিকভাবে। আমরা যে ফল চাইছিলাম, সেটা পাইনি। আমি যা চাচ্ছিলাম, সেটাও হয়নি। সেদিক দিয়ে এটা কঠিন একটা সপ্তাহ ছিল। তবে পেছনে তাকিয়ে এটাকে সব মিলিয়ে অসাধারণ একটা সপ্তাহই মনে হচ্ছে। বিশেষ করে, পুরো পরিবারকে এখানে পাওয়া, তাদের কাছ থেকে অবিশ্বাস্য সমর্থন, অসাধারণ সমর্থন ভক্ত এবং সতীর্থদের কাছ থেকেও। ফলে এটাকে বিশেষ একটা সপ্তাহই বলব।গার্ড অব অনার প্রসঙ্গেআজ আমি জীবনের বড় অভিবাদনটাও পেয়েছি। তবে গ্রায়েম এবং পুরো দক্ষিণ আফ্রিকা দলের সৌজন্য সারা জীবন মনে রাখব। গ্রায়েমকে এটা আমি বলেছিও। ওই মুহূর্তটার জন্য আসলে আমি উচ্ছ্বাসে ভেসে যাচ্ছিলাম। ভেতর থেকে শেষবারের মতো আরও একটা লড়াইয়ের তাগিদ অনুভব করছিলাম। ম্যাচ আর দিনটাও সেভাবেই সাজানো ছিল। কিন্তু আমার ইনিংসটা শেষ পর্যন্ত বেশি স্থায়ী হলো না। তবে যে ২০টার মতো বল উইকেটে ছিলাম, সেটাই আমার জন্য অনেক স্পেশাল। যারা অবসর নিয়েছে, প্রত্যেকের নিশ্চয়ই এই অভিজ্ঞতা হয়েছে। নামের পাশে আরও বড় কিছু করে ফিরে আসতে পারলে আরও ভালো হতো।তাঁর প্রজন্মের সেরা ব্যাটসম্যানযাদের বিপক্ষে খেলেছি, তাদের মধ্যে শচীনকেই সেরা মনে হয়েছে। অধিনায়কের দৃষ্টিকোণ থেকেও। কারণ জানতাম, সে আমাদের এবং তাদের দুই কন্ডিশনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে কতটা সফল ছিল। কিন্তু যখন অন্যভাবে তাকাই, সম্ভবত লারাই আমার সবচেয়ে বেশি ঘুম কেড়ে নিয়েছে। কারণ, আমি জানতাম, ওর পক্ষে একাই ম্যাচ জিতিয়ে দেওয়া সম্ভব। আমি খেলোয়াড়দের সব সময়ই বিবেচনা করি তাদের ম্যাচ জেতানোর ক্ষমতা এবং তাদের জেতানো ম্যাচের সংখ্যা দিয়ে। লারা অবশ্যই তা করতে পারত। সম্ভবত ভারতের পক্ষে যতবার শচীন তা করেছে, লারা করেছে তার চেয়েও বেশি। তবে এদের ক্লাসটা আলাদা করা কঠিন, ক্যালিসকেও এই বন্ধনীর মধ্যে রাখতে হবে। ক্যালিস যখন সেদিন ব্যাট হাতে নামল, স্কোরবোর্ডে দেখছিলাম, ওর গড় ৫৭। ও যে পরিমাণ বল করেছে, তার পাশাপাশি ব্যাট হাতে এই গড় তো অবিশ্বাস্য। নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হয় এত এত গ্রেট ব্যাটসম্যানের যুগে খেলেছি। আমার নামও যদি তাদের সঙ্গে উচ্চারিত হয়, সেটাও হবে দারুণ কিছু।তাঁর প্রজন্মের সেরা বোলারকার্টলি অ্যামব্রোস আর ওয়াসিম আকরাম সম্ভবত আমার মুখোমুখি হওয়া সেরা দুই ফাস্ট বোলার। অবশ্য দুজনের বেলায় কারণটা ভিন্ন। অ্যামব্রোসের বেলায় কারণটা হলো, ওর বিপক্ষে খেলার সময় মনে হতো লম্বা সময় ধরে রানই করতে পারব না। মনে হতো, ও কোনো খারাপ বল করবেই না। আবার আকরামের বেলায় রান পাওয়া যেত ঠিকই, কিন্তু এটাও জানতাম, যেকোনো মুহূর্তেই দুর্দান্ত একটা ডেলিভারি আসছে। নতুন বলেই হোক কিংবা পুরোনো বলে। নিজেকে সৌভাগ্যবান মনে হয়, ওই দুজনেরই শেষ বেলায় মুখোমুখি হতে পেরেছিলাম। এরা বাদে হরভজন সম্ভবত আরও একজন, যে আমাকে ভীষণ ভুগিয়েছে।কী কী মিস করবেনসতীর্থদের বন্ধুত্বটা মিস করব, ড্রেসিংরুম। এটা এমন কিছু, জীবনে যার কোনো বিকল্প মেলে না। দলে অনেকে আছে, যাদের সঙ্গে খুবই ঘনিষ্ঠ ছিলাম। আবার খেলতে গিয়ে এতগুলো বছর এমন অনেকের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল, যারা আর ড্রেসিংরুমে নেই। ইতিবাচক দিক হয়তো, যাদের সঙ্গে একসময় খেলেছি, এখন থেকে তাদের সঙ্গে বেশি সময় কাটাতে পারব। তবে নিজেকে প্রস্তুত করা, নিজের খেলা আরও উন্নত করা, সতীর্থদের আরও উন্নতি করতে সাহায্য করা...এগুলো খুব মিস করব। ওয়েবসাইট থেকে।