‘বাংলাদেশ গর্ব করতে পারে’
বাংলাদেশের বিপক্ষে টানা দুটো হারে অনেকটাই হকচকিয়ে গেছে নিউজিল্যান্ড। থমথমে মুখ নিয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন ড্যানিয়েল ভেট্টোরি। বাংলাদেশকে প্রাপ্য কৃতিত্বটা দিয়ে কিউই অধিনায়ক জানালেন ঘুরে দাঁড়ানোর প্রত্যয় আবার হতাশার একটা দিন, ভুলগুলো হলো কোথায়?ড্যানিয়েল ভেট্টোরি: ম্যাচের প্রথম ভাগেই ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। গুরুত্বপূর্ণ সময়ে আমরা খুব বেশি উইকেট হারিয়েছি। ১ উইকেটে ৫০ রানের মতো ছিল স্কোর, সেখান থেকে ১২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েছি (আসলে ৭ রানের মধ্যে)। বড় কোনো জুটি গড়ে তুলতে পারিনি। এই উইকেটে ১৭০ মোটেও যথেষ্ট নয়। ২৪০ হয়তো ভালো স্কোর হতো। মনে হচ্ছিল বাংলাদেশের স্পিনারদের জবাব আপনাদের জানা নেই!ভেট্টোরি: জবাব অবশ্যই জানা আছে, সময়মতো সেটার বাস্তবায়ন করতে পারছি না, এই তো। আমরা বড় জুটি গড়তে পারছি না, ৩০-৪০ থেকে এক শ পর্যন্ত যেতে পারছি না। ওয়ানডেতে জুটি গড়া ও শেষের দিকে হাতে উইকেট রাখা খুব জরুরি। আমরা সেটা পারছি না। মিডল-অর্ডারে অভিজ্ঞতার অভাব বোধ করছেন?ভেট্টোরি: এই দলেও অনেক ভালো ব্যাটসম্যান আছে। রস টেলর, গ্রান্ট এলিয়ট আছে, ওরা আগে অনেক ম্যাচ জেতানো ইনিংস খেলেছে। আমি তো আছিই। স্কট স্টাইরিস নেই, কিন্তু যারা আছে তাদেরই নিজেকে আরেক ধাপ এগিয়ে নিতে হবে। বাংলাদেশের বিপক্ষে ২-০-তে পিছিয়ে, বিস্মিত হচ্ছেন না?ভেট্টোরি: আমরা জানতাম, সিরিজটা কঠিন হবে। কোনো প্রস্তুতি ম্যাচ না খেলে বাংলাদেশের কন্ডিশনে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। আসলে দেশের মাটিতে যেকোনো দলই শক্তিশালী। শুধু হারছেন বলে নয়, হারের ধরনটাও নিশ্চয়ই বিশ্বকাপের সামনে আপনাদের জন্য সতর্কবার্তা?ভেট্টোরি: অবশ্যই, প্রতিপক্ষ যেই হোক না কেন, হারটা সব সময়ই চিন্তার। দল হারতে থাকলে সবারই প্রশ্ন তোলার অধিকার আছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ভালো দিক হলো, ভুল শোধরানোর সুযোগ সব সময় আছে। আমাদের হাতে দুটো দিন সময় আছে। আশা করি, আমরা পরিস্থিতি বদলে দিতে পারব। নিজের দিক থেকেও তো আপনার দিনটা ভালো ছিল না। ফুলটসে আউট হলেন, বোলিংয়েও সুবিধে করতে পারলেন না...ভেট্টোরি: হ্যাঁ, আজ ভালো করতে পারিনি। অধিনায়ক হওয়ার পর সব সময় চেয়েছি সামনে থেকে নেতৃত্ব দিতে। ভবিষ্যতেও এটাই আমাকে করতে হবে। এক দলে তিনজন স্পেশালিস্ট বাঁহাতি স্পিনার সচরাচর দেখা যায় না। আপনাদের নিশ্চয়ই তিন স্পিনার খেলার অভিজ্ঞতা খুব একটা নেই?ভেট্টোরি: বাংলাদেশ তিনজন স্পিনার খেলোনোর বিলাসিতা দেখাতে পারে, কারণ ওদের সাকিবের মতো একজন অলরাউন্ডার আছে। যে বোলিংয়ের পাশাপাশি পাঁচে ব্যাটিং করতে পারে। রাজ্জাক তো অনেক দিন ধরেই ভালো বোলিং করে আসছে। আর নতুন ছেলেটাও (সোহরাওয়ার্দী) দুর্দান্ত বোলিং করেছে। বোলার যদি ভালো হয়, তাহলে তারা কী বল করে সেটা ব্যাপার নয়। একসঙ্গে খেলতেই পারে। বাংলাদেশের পারফরম্যান্সকে কীভাবে মূলায়ন করবেন?ভেট্টোরি: যেকোনো জয়ই গর্ব করার মতো। বাংলাদেশ অবশ্যই গর্ব করতে পারে।