‘বাংলাদেশের আতিথেয়তা অসাধারণ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটার, অধিনায়ক, কোচ, নির্বাচক, ধারাভাষ্যকারের পর তিনি এখন ইংল্যান্ড দলের ব্যাটিং পরামর্শক। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪৪,৮৪৬ রান আর ১২৮টি সেঞ্চুরি। শেষের কাজটাই তো সবচেয়ে বেশি উপভোগ্য হওয়ার কথা গ্রাহাম গুচের কাছে! তবে কাল সোনারগাঁও হোটেলের লবিতে দাঁড়িয়ে বললেন, এই মুহূর্তে বাংলাদেশের আতিথেয়তাই উপভোগ করছেন সবচেয়ে বেশি ঢাকায় আসার পর প্রথম দিনটা কীভাবে কাটাচ্ছেন?গ্রাহাম গুচ: দুপুর একটায় টিম মিটিং ছিল আমাদের। এরপর ক্রিকেটাররা সবাই গেল জিমে। আজ (গতকাল) কোনো অনুশীলন নেই। আগের দিনের বিমান-ভ্রমণে ওরা বেশ ক্লান্ত। সবাই এখন কালকের (আজ) প্র্যাকটিস ম্যাচের অপেক্ষায়, ওয়ানডে সিরিজের আগে আরও একটা প্রস্তুতি ম্যাচ খেলব আমরা। আমাদের জন্য এই দুটি ম্যাচ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ। দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে এলেন। এরপর বিমান-ভ্রমণের ক্লান্তি...দলের সবাই সুস্থ তো?গুচ: অবশ্যই। দলের সঙ্গে আসা প্রত্যেকেই একাদশে আসার বিবেচনায় আছে। দুবাইয়ে প্রথম ম্যাচটা জিতলেও পরের ম্যাচে আমরা হেরেছি। তবে ভালো ক্রিকেট হয়েছে সেখানে। বাংলাদেশে খেলার জন্য ওটিকেও ভালো একটা অভিজ্ঞতা বলব আমি। দলের ব্যাটিং পরামর্শকের নতুন এই ভূমিকাটা কেমন উপভোগ করছেন?গুচ: অবশ্যই উপভোগ করছি। যেকোনো ম্যাচে জিততে হলে, বিশেষ করে ওয়ানডেতে...আপনাকে ভালো ব্যাটিং করতেই হবে। প্রতিপক্ষকে চাপে ফেলতে স্কোরবোর্ডে ভালো রান তুলতে হবে।্রকাজটা সব সময় সহজ হয় না। তার পরও বাংলাদেশের বিপক্ষে তো নিশ্চয়ই অনেক নির্ভার...গুচ: আমরা মাত্রই এখানে এলাম। প্রথম কাজটা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া এবং আমরা সেটির অপেক্ষাতেই আছি। আমি নিজেও এর আগে এখানে আসিনি, কাজেই এখানকার উইকেট কেমন আমি তা ভালোভাবে জানি না। তবে ক্রিকেটটা এ রকমই। বিশ্বের যেখানেই খেলেন না কেন আপনাকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। আমাদের ক্রিকেটারদের জন্য এখন এটাই প্রথম চ্যালেঞ্জ। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ দলকে কীভাবে মূল্যায়ন করছেন?গুচ: বাংলাদেশ দলে অনেক সম্ভাবনাময় ক্রিকেটার আছে। ক্রিকেটপাগল দেশ এটা। এখানে আসতে পেরে ভালো লাগছে আমার। আর বাংলাদেশ দলের কাছ থেকেও ভালো প্রতিদ্বন্দ্বিতাই আশা করছি।্রআমরা জানি ওয়ানডেতে বাংলাদেশ এখন ভালো দল। ওদের হারানো খুব সহজ হবে না। বাংলাদেশের দু-একজন ক্রিকেটারের নাম কি বলবেন, যাদের ওপর আপনাদের বিশেষ দৃষ্টি থাকবে?গুচ: (হেসে) আমার তো মনে হয় তাদের সব খেলোয়াড়ই আমাদের জন্য হুমকি হয়ে উঠতে পারে। কারণটা আগেই বলেছি...আমরা মাত্রই এখানে এলাম। আমাদের খেলোয়াড়দের যত দ্রুত সম্ভব এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। কিন্তু ভারত-পাকিস্তানের চেয়ে খুব কি অন্য রকম বাংলাদেশের কন্ডিশন?গুচ: হয়তো নয়। তবে আমি তো তা বলতে পারব না (হাসি)। আমি এই প্রথম এলাম বাংলাদেশে। দেখা যাক কী হয়। তবে এখানকার আতিথেয়তা অসাধারণ। প্রথম দিনেই সবাই মুগ্ধ বলতে পারেন। কন্ডিশনটা এখনো বুঝে উঠতে না পারলেও বাংলাদেশের আতিথেয়তা দারুণ উপভোগ করছি। প্রথম প্রস্তুতি ম্যাচের দল কি ঠিক হয়েছে?গুচ: ঠিক বলতে পারব না। আমি দল নির্বাচন করি না। হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার আর অধিনায়ক অ্যালিস্টার কুক মিলে সেটা করবে।