'বাজে' ছিল ট্রেন্ট ব্রিজের পিচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই ইনিংসে ভারত করেছিল ৪৫৭ ও ৩৯১। একমাত্র ইনিংসে ইংল্যান্ড ৪৯৬। ইংল্যান্ডের শেষ জুটি তো করে ফেলল বিশ্বরেকর্ডই! ট্রেন্ট ব্রিজ টেস্টটা মনে রাখার জন্য যথেষ্ট ছিল এতটুকুই।এখন আবার ‘বাজে’ পিচের অপবাদও জুটল ট্রেন্ট ব্রিজের কপালে।
ম্যাচ রেফারি ডেভিড বুন তাঁর রিপোর্টে গত সপ্তাহে শেষ হওয়া টেস্টের উইকেটকে ‘বাজে’ বলেছেন। আইসিসি কাল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) ১৪ দিনের সময় বেঁধে দিয়েছে ঘটনার ব্যাখ্যা দেওয়ার জন্য। ব্যাখ্যা মনঃপূত না হলে ১৫ হাজার ডলার জরিমানা গুনতে হতে পারে ইসিবিকে।ট্রেন্ট ব্রিজের উইকেট নিয়ে কথা উঠেছিল ম্যাচ চলার সময়ই। উইকেট অতিমাত্রায় শুষ্ক ও মরা—এই অভিযোগে ম্যাচ চলাকালীনই ক্ষমা চেয়েছিলেন গ্রাউন্ডসম্যান স্টিভ বার্কস। এএফপি।