‘বাজে’ রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট ছেড়েছেন মাত্র সাতাশেই, মাঠে থাকার সময় পমি মবাংওয়া যতটা না পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছিলেন তার চেয়ে অনেক বেশি পেয়েছেন ধারাভাষ্যকক্ষে ঢুকে। সিদ্ধান্তটা যে খুব একটা খারাপ ছিল না, বুঝতে পারবেন একটা তথ্য জানলে—ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বাজে বোলিং গড়ের ‘গৌরব’টা তাঁরই! কমপক্ষে ১০০০ বল করেছেন এমন বোলারদের মধ্যে বোলিং গড়ের একমাত্র ‘সেঞ্চুরিয়ানও’ এই জিম্বাবুইয়ান। ২৯টি ওয়ানডে খেলে ১১ উইকেট নিয়েছেন ১১৪০ রানে, গড় ১০৩.৬৩। পমির সমান ম্যাচে ৯০৪ রান দিয়ে ১০ উইকেট নিয়েছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক নাঈমুর রহমান, গড় ৯০.০৪। অনাকাঙ্ক্ষিত এই রেকর্ডে পরের নামটিও জিম্বাবুয়ের। ৫০ ওয়ানডে খেলে পমির সাবেক সতীর্থ মলুলেকি এনকালার বোলিং গড় ৭১.৩৬।