‘বানি’দের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন পর ক্রিকেটে ‘বানি’ শব্দটা বেশ আলোচিত হচ্ছে। ক্রিস গেইল আর ডগ বলিঞ্জারের সৌজন্যে। এই মৌসুমে ছয়টি ম্যাচে (দুটি টেস্ট আর চারটি ওয়ানডে) ৫ বার বলিঞ্জার আউট করেছেন গেইলকে। কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে প্রিয় শিকার বানাতে সিদ্ধহস্ত ছিলেন বলিঞ্জারেরই পূর্বসূরি গ্লেন ম্যাকগ্রা। টেস্টে এক ব্যাটসম্যানকে সবচেয়ে বেশিবার আউট করার রেকর্ডটাও ম্যাকগ্রার। মাইক আথারটনকে ১৯ বার আউট করেছিলেন তিনি। ম্যাকগ্রার আগে রেকর্ডটা ছিল সাবেক ইংলিশ পেসার অ্যালেক বেডসারের। অস্ট্রেলিয়ার আর্থার মরিসকে তিনি আউট করেছেন ১৮ বার। ‘বানি’ হওয়ার জন্য আথারটনের বিকল্প নেই। শুধু ম্যাকগ্রা নন, ওয়েস্ট ইন্ডিজের সাবেক দুই পেসার কোর্টনি ওয়ালশ ও কার্টলি অ্যামব্রোস দুজনই আথারটনকে আউট করেছেন ১৭ বার করে! ম্যালকম মার্শালের বানি ছিলেন গ্রাহাম গুচ (১৬ বার)। অ্যামব্রোসের আরেক প্রিয় শিকার ছিলেন—মার্ক ওয়াহ (১৫)। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় ম্যাকগ্রা-ব্রায়ান লারার লড়াই। লারাকে ১৫ বার আউট করেছেন ম্যাকগ্রা।