‘বাবা-মায়ের স্বপ্নপূরণের স্বপ্ন দেখি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট খেলতে শুরু করেছেন আট-নয় বছর আগে। খেলার জন্য লেখাপড়াকেও বিদায় জানিয়েছেন। এখন তাঁর ধ্যানজ্ঞান ক্রিকেট। স্বপ্ন দেখেন জাতীয় দলে জায়গা করে নিয়ে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করবেন। এবারের জাতীয় লিগের প্রথম ৩ ম্যাচের ৫ ইনিংসে ২৯ উইকেট পাওয়া সাকলাইন সজীব কথা বলেছেন নিজের পারফরম্যান্স ও স্বপ্ন নিয়ে এখন ৫ উইকেট পাওয়া আপনার কাছে যেন কোনো ব্যাপারই না। সর্বশেষ ইনিংসে ৭ উইকেট পেলেন। কেমন লাগছে?সাকলাইন সজীব: ভালো লাগছে। একটা জেদ ছিল, সেটা পূরণ করতে পারছি।  জেদটা কী? সাকলাইন: গত মৌসুমের শেষ দিকে আমি খেলতে পারিনি। শুভ (সোহরাওয়ার্দী) ভালো খেলছিল বলে আমাকে বাইরে রেখে ওকেই দলে নেওয়া হয়েছিল। এটাই আমার ভালো খেলার প্রেরণা। কিন্তু ৩ ম্যাচের ৫ ইনিংসে ২৯ উইকেট —এই সাফল্যের অন্য কোনো রহস্য আছে?সাকলাইন: রহস্য! ভালো বল করছি বলেই উইকেট পাচ্ছি। আর সঙ্গে বাবা-মা এবং পাড়া-প্রতিবেশীর দোয়া আছে। আপনাকে নাকি কেউ খেলতেই পারছে না! আপনার মূল শক্তিটা কী? সাকলাইন: এটা দেখি খেলা শেষে সবাই বলাবলি করে। আমার বল কীভাবে খেলবে সেটা নিয়ে আলোচনা করে। আমার মূল শক্তি আসলে টার্ন ও বাউন্স। উইকেট থেকে টার্ন আদায় করে নেওয়ার সঙ্গে বাউন্সটাও ভালোই পাই। একজন বাঁহাতি স্পিনার হিসেবে কাকে আদর্শ মানেন?সাকলাইন: নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি। ওনার মতো বল করার স্বপ্ন দেখি সব সময়।  দেশে মোহাম্মদ রফিক আছেন...সাকলাইন: হ্যাঁ, রফিক ভাইয়ের বলও ভালো লাগে আমার। আর ভালো লাগে সাকিবের বোলিং। এ দুজনকেও ফলো করি আমি। পছন্দের দুই বোলারকে অনুসরণ করে জাতীয় দলে জায়গা করে নিতে পারবেন?সাকলাইন: আমার বাবা-মায়ের স্বপ্ন তাঁদের ছেলে একদিন জাতীয় দলে খেলবে। আর আমি তাঁদের স্বপ্নপূরণের স্বপ্ন দেখি। কিন্তু বাংলাদেশ দলে বাঁহাতি স্পিনার এত বেশি...সাকলাইন: আসলে জাতীয় দলে খেলতে হলে তাঁদের পেছনে ফেলেই আমাকে আসতে হবে—এটা আমি ভালো করেই জানি। তবে আমার নিজের প্রতি বিশ্বাস আছে, চেষ্টা করলে আমি পারব। বোলিংটা ঠিকই আছে। ব্যাটিংটা আরেকটু ভালো করতে পারলে আরও আগেই জাতীয় দলে সুযোগ পেতে পারতাম।  আপনার ক্রিকেটে আসার পেছনে অবদান কার?সাকলাইন: আমি নিজের আগ্রহেই ক্রিকেট খেলতে শুরু করেছি। পরে বাবা-মায়ের সমর্থন পেয়েছি।  স্পিনার হওয়ার পেছনে কোনো গল্প?সাকলাইন: এখানে একটা গল্প আছে। প্রথম যখন সাদ স্যারের (জামিলুর রহমান) কাছে যাই, তখন উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, ‘তুমি কী বল করো? পেস না স্পিন।’ আমি দুই ধরনের বলই করতে পারতাম। কিন্তু পেস বলে কষ্ট বেশি তো সেদিন ওনার সামনে স্পিনই করি। সেই থেকে আমি স্পিনার। (সামান্য ইতস্তত করে) আমার নাম নিয়েও একটা গল্প আছে, বলব? বলুন?সাকলাইন: আমার নামটা আসলে অনেক বড়—গোলাম হাবিব সাকলাইন সজীব। যখন ঢাকা খেলতে গেছি ওরা আমার নাম ছোট করে সাকলাইন সজীব বলতে শুরু করেছে। আমাকে এখন সবাই এই নামেই চেনে।