‘বাবা হওয়ার তাড়া নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি স্প্যানিশ একটি রেডিওকে ছোট্ট কিন্তু আকর্ষক সাক্ষাৎকার দিয়েছেন লিওনেল মেসি। যে সাক্ষাৎকারে বার্সেলোনা, আর্জেন্টিনা দলের পাশাপাশি পরিবার, নিজের বাবা হওয়ার পরিকল্পনা, প্রিয় সংগীত, ফেসবুকসহ আরও বেশ কিছু বিষয়ে উত্তর দিয়েছেন আর্জেন্টাইন তারকা পরিবারকে কীভাবে দেখেন?মেসি: আমার আজকের সব সাফল্যের পেছনে আছে আমার পরিবার। আমার জন্য পরিবারের লোকজন অনেক বেশি ত্যাগ স্বীকার করেছে। আছে অনেক স্মরণীয় মুহূর্তও। অনেক কঠিন কঠিন পরিস্থিতি আমরা সামলে নিয়েছি। আমার পরিবার সব সময় আমাকে সমর্থন দিয়ে গেছে। আমাকে নিয়ে তারা গর্বিতও। তাদের সহায়তা না পেলে আমি আজকের এ অবস্থানে আসতে পারতাম না। জাতীয় দল বনাম বার্সেলোনা—দুই জায়গায় নিজের পারফরম্যান্স নিয়ে যেসব কথা হয়, এগুলো কীভাবে দেখেন?মেসি: এখন পৃথিবীর সেরা ক্লাব হলো বার্সেলোনা। দুর্ভাগ্যজনক হলো জাতীয় দলের হয়ে আমরা প্রত্যাশিত ফল পাচ্ছি না। তা ছাড়া ক্লাবে আমি যে পজিশনে খেলি, সেদিক দিয়ে জাতীয় দলে ঠিক মেলানো যাবে না। জাতীয় দলে মাঝেমধ্যে আমাকে ভিন্ন পজিশনে খেলতে হয়। এটা নির্ভর করে ম্যাচের পরিস্থিতির ওপর। সমালোচনা নিয়ে আমি বেশি মাথা ঘামাই না। খেললে আপনাকে নিয়ে অনেক রকম কথা হবেই। ভালো কথা, মন্দ কথা। আর্জেন্টিনার হয়েও আমি ভালো খেলতে চাই। কিন্তু আমি একাই ম্যাচ জেতাতে পারব না। ফল নির্ভর করে পুরো দলের ওপর। বার্সেলোনাকেও কিন্তু আমি একা ম্যাচ জেতাই না। ক্যারিয়ারের শেষে তো আর্জেন্টিনায় নিজের প্রথম ক্লাবে ফিরে যেতে চান। এর মধ্যে অন্য কোনো ক্লাব, যেমন আল ওয়াসলে চলে যেতে পারেন কি না?মেসি: বার্সার সঙ্গে আমার যে চুক্তি আছে, সেই চুক্তির মেয়াদের আগেই আমাকে কিনতে হলে অনেক টাকা দিতে হবে। কিন্তু কেউ যদি সেই টাকাও দিতে রাজি হয়, তার পরও কাজ হবে না। কারণ আমার সিদ্ধান্ত আমিই নেব। বার্সেলোনায় আমি খুব সুখেই আছি। এ মুহূর্তে এই ক্লাব ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা ভাবতেই পারি না। ফেসবুকে ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট আছে কি না?মেসি: ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট নেই। তবে আমার একটা ফ্যানপেজ আছে। যেখানেই যাই এই ফ্যানপেজের মাধ্যমে আমি ভক্তদের ভালোবাসায় সিক্ত হই। অবশ্য এও জানি, আমার খেলার অনেক সমালোচকও আছে। যদিও আমি এই চাপ সামলে নিতে শিখেছি। যখনই আর্জেন্টিনায় যাই, ভক্তদের কাছ থেকে ভালো ভালো কথাই শুনি। এটা আমাকে অনেক আনন্দ দেয়। কোপা আমেরিকাতেও মনে হয়েছে ভক্তরা আমাকে সমর্থন দিয়ে গেছে। বাবা হবেন কবে?মেসি: এ নিয়ে আমার মধ্যে কোনো তাড়া নেই।  আপনার কাছের বন্ধু কারা?মেসি: ফুটবলে আমার সবচেয়ে কাছের বন্ধু মিলিতো (গ্যাব্রিয়েল মিলিতো, বার্সার আর্জেন্টাইন ডিফেন্ডার) ও মাচেরানো (বার্সার আর্জেন্টাইন মিডফিল্ডার)। বার্সেলোনায় আমরা সব সময় একসঙ্গে থাকি। বার্সেলোনাতেও আমার অনেক বন্ধু আছে। এ ছাড়া কুন (আগুয়েরো) আর উস্তারি (অস্কার উস্তারি, আর্জেন্টাইন ফুটবলার) আমার প্রিয় বন্ধু।  প্রিয় সংগীত কী?মেসি: আমি আসলে সব ধরনের গানই শুনি। ড্রেসিংরুমে যে গানই বাজুক না কেন, আমার ভালো লাগে।