‘বাবা’ মেসির উদ্যাপন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন ধরেই গুঞ্জন—লিওনেল মেসি বাবা হতে চলেছেন। মেসি এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি। তবে পরশু নিজের গোলের পর উদ্যাপন করতে গিয়ে আর্জেন্টাইন অধিনায়ক যেন ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, খবর সত্যি। সতীর্থদের আলিঙ্গন থেকে নিজেকে মুক্ত করে সেন্টারের জন্য ফিরে আসার পথে বল চেয়ে নিয়েছেন। এর পর বলটি নিজের জার্সির তলে ঢুকিয়ে পেটটাকে উঁচু বানিয়েছেন। খুব কম সময়ের জন্য। কিন্তু এই উদ্যাপনই যেন বুঝিয়ে দিল বাবা হতে চলেছেন মেসি।ম্যাচ শেষেও অবশ্য এ নিয়ে কথা বলেননি। তবে এটা বলেছেন, সমর্থকদের ভালোবাসা পেয়ে তিনি ধন্য, ‘আমরা সব সময় সমর্থকদের সঙ্গে একটা যোগসূত্র তৈরি করতে চাই। এ ম্যাচটি আমাদের জন্য কঠিন ছিল। তবে আমরা ভালোমতোই সেই বাধা পেরিয়েছি। এখন প্রতিটি ম্যাচেই দল হিসেবে আমাদের আরও উন্নতি করতে হবে।’ ‘বার্থডে বয়’ আগুয়েরো বলেছেন, ‘এটা আমার জন্য জন্মদিনের দারুণ এক উপহার। সমর্থকেরা আমাদের ওপর আস্থা রাখায় আমরা খুবই খুশি।’ কোচ সাবেলার কথা, ‘আমাদের দল হিসেবে পরিপূর্ণ হতে হবে। রক্ষণেও দৃঢ় হতে হবে। আর লিওনেলকে সেই সুযোগ তৈরি করে দিতে হবে যেন নিজের সবটুকু ঢেলে দিয়ে খেলতে পারে।’ রয়টার্স, ওয়েবসাইট।