‘বার্সা ফিরবে শক্তিশালী হয়ে’
সুন্দর ফুটবলের মৃত্যু। বার্সা-যুগের অবসান। এখানেই সমাপ্তি!কিছুদিন ধরে এই শিরোনামগুলো হয়তো চোখে পড়েছে আপনার। অনেকেই মনে করছেন, চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিদায়ের সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল কয়েক মৌসুম ধরে দুর্দান্ত ফুটবল উপহার দেওয়া দলটির দাপটও। তবে কার্লো আনচেলত্তি তা মনে করেন না। অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ বরং বলছেন, সামনের মৌসুমেই দুর্দান্ত প্রত্যাবর্তন হবে বার্সার। লা গাজেত্তা দেল্লো স্পোর্তকে আনচেলত্তি বলেছেন, ‘যত দিন মেসি, জাভি, ইনিয়েস্তারা বিদায় নিচ্ছে না, আপনি কী করে বলতে পারেন যে ওদের দিন ফুরিয়ে গেছে? বার্সেলোনা মোটেও শেষ হয়ে যায়নি। বরং তারা যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী হয়েই ফিরে আসবে।’মেসির একটি পেনাল্টি মিস দিয়েই তাঁকে বিবেচনা করা অনেক বড় মূর্খামি বলেও মনে করেন এসি মিলানের হয়ে খেলোয়াড় ও কোচের ভূমিকায় চারটি ইউরোপিয়ান কাপ জেতা আনচেলত্তি, ‘কেউ কেউ বলছে, মেসির নাকি ফর্ম ভালো নেই, মাত্র একটা পেনাল্টি দেখেই! আমি বলব, মেসির সমালোচনা করা এক ধরনের মূর্খতা। মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়। গার্দিওলাও দুর্দান্ত। নিজের ফুটবল-দর্শন দিয়ে ও সবকিছু শুধু জেতেইনি, পুরো বিশ্বকে বিনোদিতও করেছে।’ ওয়েবসাইট।