‘বার্সার দর্শন সবাইকে জানাতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনা ফুটবল স্কুলের তিন তরুণ ফুটবল কোচ এখন ঢাকায়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মাঠে কাল তাঁরা রাজধানীর বিভিন্ন স্কুলের প্রায় আড়াই শ খুদে ফুটবলারদের খেলা শেখালেন। এর ফাঁকে তিন কোচের সবচেয়ে জ্যেষ্ঠজন এনরিকে ডুরান ডিজে কথা বললেন বিশ্বসেরা ক্লাব বার্সেলোনা ও অন্যান্য প্রসঙ্গে বাংলাদেশে তো প্রথম এলেন?এনরিকে ডুরান ডিজে: হ্যাঁ, বাংলাদেশে এই প্রথম এলাম। কেমন লাগছে ঢাকা শহর?এনরিকে: ভালোই লাগছে। তবে সেভাবে পুরো শহর ঘুরে দেখার সময় পাইনি। এখানে যানজটটা ভয়াবহ, গরমও প্রচণ্ড। তবে আতিথেয়তায় আমরা মুগ্ধ। বাঙালি খাবার কেমন লাগল?এনরিক: সব পদের নাম বলতে পারব না। তবে রাইস (সাদা ভাত) আর ইলিশ আমার খুবই ভালো লেগেছে। আমাকে কেউ একজন বলল, ওটা ছিল পদ্মার ইলিশ। এখানে আপনাদের মূল কাজ কী?এনরিক: কোচ ও খেলোয়াড়দের টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি। ফুটবলের বাইরে বার্সেলোনার সামাজিক দায়বদ্ধতাও আছে। বার্সার দর্শনটাও সবাইকে জানাতে চাই। মাত্র কয়েক ঘণ্টার কর্মসূচি কতটুকু প্রভাব ফেলবে বলে মনে করেন?এনরিক: এটা সত্যি, মাত্র কয়েক ঘণ্টার কর্মসূচিতে বেশি কিছু করা কঠিন। তবে এখানে যেসব ছেলেমেয়ে এসেছে তাদের ১০ ভাগও যদি ফুটবলে আকৃষ্ট হয়, ফুটবল নিয়ে স্বপ্ন দেখে, সেটাও অনেক বড় ব্যাপার হবে। খেলার মধ্যে কোন বিষয়গুলোর দিকে বেশি জোর দেন?এনরিক: খেলার টেকনিক্যাল দিকগুলো ছাড়াও কীভাবে খেলায় উপস্থিত বুদ্ধি প্রয়োগ করতে হয়, তা শিখিয়ে দিচ্ছি। খেলা শুধু গায়ের জোর বা গতি-ক্ষিপ্রতার ব্যাপার নয়, এখানে বুদ্ধিও খাটাতে হয়। তা ছাড়া প্রতিকূল পরিবেশে লড়াই করে একজন মানুষ কীভাবে জেতে সেই আত্মবিশ্বাসও তৈরি করতে হয়। বাংলাদেশকে কেন বেছে নিলেন আপনারা?এনরিক: আমাদের সঙ্গে মূল যোগাযোগটা করেছে ওয়াইকেকে কোম্পানি। ওদের ইতালি, স্পেন, ইংল্যান্ড, জার্মানিতে কারখানা আছে। ওদের প্রস্তাব পাওয়ার পরই আমরা ভাবলাম, মন্দ নয়। শুনেছি, এখানে ফুটবলে দারুণ আগ্রহ মানুষের। এখানে আসতে পেরে ভালোই লাগছে। বার্সেলোনার শৈল্পিক ফুটবলের রহস্য কী?এনরিক: আসলে বার্সেলোনার দর্শনই হলো আক্রমণাত্মক খেলা। ফরমেটটা মূলত ৪-৩-৩। আমাদের একাডেমিতে ৮ বছর থেকে ছেলেদের শেখানো হয় ছোট ছোট পাসের ফুটবল। একজন খেলোয়াড়ের মূূল একাদশে সুযোগ পাওয়ার আগে অনেকগুলো ধাপ পেরোতে হয়। এ সময়ের মধ্যেই এরা যা শেখার শিখে ফেলে। বাংলাদেশে বার্সেলোনার সমর্থক যেমন প্রচুর, তেমনই মেসিরও অনেক ভক্ত...এনরিক: (হেসে) সত্যি? মেসির ব্যাপার হলো ও অন্য সবার চেয়ে আলাদা। ও ছোটবেলা থেকেই বার্সেলোনা একাডেমিতে ছিল। যেটিকে ‘লা মাসিয়া’ (ফুটবল তৈরির কারখানা) বলা হয়। বার্সেলোনা একাডেমি সম্পর্কে কিছু বলুন?এনরিক: বিশ্ব ফুটবলে সবচেয়ে ভালোমানের যুব খেলোয়াড় উঠে আসে এখান থেকে। মেসি, পেদ্রো, বোসানদের (কিরকিচ) তো এই একাডেমিই তুলে এনেছে।  মেসির সঙ্গে কি কখনো কথা হয়েছে?এনরিক: আমি যে বিভাগে কাজ করি তাতে মেসির সঙ্গে কথা বলার সুযোগ খুব কম। তবে ও ইউনিসেফের শুভেচ্ছাদূত। ইউনিসেফের একটি কর্মসূচিতে ওর সঙ্গে এক দিন অনেকটা সময় কাটিয়েছি। অনেক বিষয়ে কথা বলেছি।