‘বার্সেলোনাকে শ্রদ্ধা করি, কিন্তু ভয় পাই না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকেই মেসি-জাভি-ইনিয়েস্তাদের বার্সেলোনার বর্তমান ফর্ম দেখে তাদের ইতিহাসের সেরা ক্লাব দলের মর্যাদা দিতে চাচ্ছে। ২৮ মের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এই দলটির বিপক্ষেই খেলতে নামার আগে অবশ্য ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্যার অ্যালেকাস ফার্গুসন বলেছেন, ‘বার্সেলোনার শক্তির প্রতি তাঁদের শ্রদ্ধা থাকলেও কাতালানদের একেবারেই ভয় পাচ্ছেন না তাঁরা।’বার্সেলোনাকে এ মৌসুমে অজেয় মনে হলেও ম্যানচেস্টার ইউনাইটের ফর্মও একেবারে ফেলে দেওয়ার নয়। সেমিফাইনালে জার্মান বুন্দেস লিগার শক্তি ‘শালকে’কে উভয় লেগে ৬-১ (বুধবারের ম্যাচে ৪-১) গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে তারা এখন ফাইনালের অপেক্ষায়।ফার্গুসন বলেছেন, ‘ওয়েম্বলির ফাইনালে খেলতে নামার আগে বার্সেলোনাকে শ্রদ্ধা করলেও ভয়ে কুঁকড়ে যাওয়ার মতো অবস্থায় নেই আমরা। আমরা আত্মবিশ্বাসী। ভালো খেলেই এবারের চ্যাম্পিয়নস লিগের শিরোপার দেখা পাব আমরা।’বার্সেলোনার ফুটবলশৈলীর দারুণ ভক্ত ফার্গুসন। তিনি স্বীকার করেছেন, ‘এবারের মৌসুমে বার্সেলোনা যে দুরন্ত ফর্মে রয়েছে—তা সত্যিই অভাবনীয়। দলটিতে রয়েছেন এ সময়ের কয়েকজন সেরা তারকা। সবাই জানে, দলটি কী ধরনের ফর্মে রয়েছে। তবে ফাইনালে তাদের শক্তির সঙ্গে আমাদের হাড্ডাহাড্ডি মোকাবিলাই করতে হবে।’চ্যাম্পিয়নস লিগের ফাইনালের প্রথম লেগ ওয়েম্বলিতে হওয়ার কারণে কিছুটা নির্ভার বোধ করছেন ফার্গুসন। সাম্প্রতিককালে বিদেশের মাটিতে ম্যানচেস্টার ইউনাইটেডের ফল খুব ভালো। ফার্গুসন বলেছেন, ‘বিদেশের মাটিতে কীভাবে ভালো ফল করতে হয়, সেটা আমরা বুঝে গিয়েছি। ২৮ তারিখ ওয়েম্বলিতে প্রথম লেগের খেলাটা হওয়ার কারণে স্বস্তি বোধ করছি।’ ফার্গুসন বলেন, তিনি হোসে মরিনহোর সঙ্গে কথা বলবেন। কারণ, বার্সাকে মোকাবিলা করার জন্য তাঁর পরামর্শ নাকি তাঁর খুবই দরকার। ওয়েবসাইট।