‘বাহরাইনে সবই বালুর মাঠ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ টেস্টে ২৪ আর ১৯ ওয়ানডেতে ২১ উইকেট—তাঁকে আলাদা করে মনে রাখার কিছু নেই। বাংলাদেশের ক্রিকেটে তাঁর নামটি তবু বেশ পরিচিত একটা কারণেই—একসময় বাংলাদেশ দলের কোচ ছিলেন মহসিন কামাল। সেই অভিজ্ঞতা খুব সুখকর না হলেও বাহরাইনের কোচ হয়ে সাত বছর পর মাত্র দেড় দিনের সফরে আবার ঢাকায় এসে পাকিস্তানের সাবেক এই পেসার জানালেন, বাংলাদেশকে ভোলেননি এখনো বাহরাইনের কোচ হিসেবে কত দিন ধরে কাজ করছেন?মহসিন: গত বছরের জানুয়ারি থেকে। আমি নিজেই চাকরিটার জন্য আবেদন করেছিলাম, পেয়েও গেলাম। চুক্তি তিন বছরের।  এক বছরে অভিজ্ঞতা কেমন হলো?মহসিন: আমি যখন দায়িত্ব নিয়েছিলাম, তখন বাহরাইন আইসিসি ওয়ার্ল্ড লিগ ডিভিশন সেভেনে খেলত। ডিভিশন সেভেনে আমরা চ্যাম্পিয়ন হলাম, এর পর ডিভিশন সিক্সে রানারআপ হয়ে ডিভিশন ফাইভে উন্নীত হয়েছি। গত ডিসেম্বরে অনূর্ধ্ব-১৯ চ্যালেঞ্জ কাপে থাইল্যান্ডকে হারিয়ে আমরা শিরোপা জিতেছি। সব মিলিয়ে এই এক বছরের চারটি টুর্নামেন্টের তিনটিতে চ্যাম্পিয়ন হয়েছি। বাহরাইনের ক্রিকেট অবকাঠামোর কী অবস্থা?মহসিন: অবকাঠামো বলে কিছু থাকলে তো? বাহরাইনে ক্রিকেটের জন্য গোটা চারেক মাঠ আছে, তবে সবই বালুর মাঠ। ভারী রোলার দিয়ে রোল করে মাঝখানে সিমেন্টের উইকেট বানিয়ে খেলা হয়। ঘাসের মাঠ নেই। একটা একাডেমি অবশ্য আছে, কিন্তু রাজনৈতিক ঝামেলায় সেটাও বন্ধ। এসিসি বাহরাইন ক্রিকেট অ্যাসোসিয়েশনকে বলেছে একটা-দুটো ঘাসের মাঠ বানাতে।  ঘরোয়া ক্রিকেট হয়?মহসিন: ঘরোয়া ক্রিকেট হয় তিন ভাগে। মূল ক্রিকেটারদের নিয়ে ডিভিশন ‘এ’, ২০ থেকে ২৫ বছর বয়সীদের জন্য ডিভিশন ‘বি’ এবং এর কম বয়সীদের জন্য ডিভিশন ‘সি।’ সবচেয়ে বড় সমস্যা হলো সরকারের কাছ থেকে কোনো সহায়তা পাওয়া যায় না। ক্রিকেটের জন্য সরকার একটা পয়সাও ব্যয় করে না। সব মনোযোগ ফুটবলের দিকে। দলের সবাই দেখলাম উর্দুতে কথা বলছে। সবাই কি পাকিস্তানি নাকি?মহসিন: (হেসে) বেশির ভাগই পাকিস্তানি। ১০-১৫ বছর ধরে ওরা বাহরাইনে কাজ করছে, এখন কাজের পাশাপাশি ক্রিকেট খেলছে। এই দলের কেবল দুজনের জন্ম বাহরাইনে, তবে তারাও পাকিস্তানি বংশোদ্ভূত। এই মুহূর্তে বাহরাইনের ক্রিকেটে পাকিস্তানিরাই সব। একসময় বাংলাদেশের কোচ ছিলেন। আবার বাংলাদেশে এসে কেমন লাগছে?মহসিন: খুবই ভালো লাগছে। বাংলাদেশে আমার অনেক স্মৃতি। সাত বছর পর এলাম। বাংলাদেশের কোচ হিসেবে অনেক কিছু শিখেছিলাম। এই সাত বছরে আরও অনেক কিছু শিখেছি, অনেক অভিজ্ঞতা হয়েছে। আসলে শেখাটা একটা প্রক্রিয়া। খেলোয়াড়েরা শেখে, কোচরাও শেখে। মানুষ ভুল থেকেই শেখে। এখান থেকে যাওয়ার পর আমি কোচিং নিয়ে অনেক কাজ করেছি, অনেক সফলতাও আছে। ঠিক কী ধরনের কাজ করেছেন বা অভিজ্ঞতা হয়েছে?মহসিন: সব ধরনের কোচিং কোর্স করেছি। কাজ করেছি পাকিস্তান ক্রিকেট একাডেমিতেও। পাকিস্তানের ডিভিশনাল ক্রিকেটে কোচিং করিয়েছি বছর চারেক। পাকিস্তান অনূর্ধ্ব-১৭ দলের সঙ্গে ভারতে গিয়ে জিতে এসেছি। বাহরাইনের কোচ হিসেবেও কিছু সাফল্য আছে। তবে আমি আসলে এমন দেশে কাজ করতে চাই, যেখানে আমার এই অভিজ্ঞতাগুলো কাজে লাগবে। বাংলাদেশ আবার ডাকলে খুশি মনেই আসব। নতুন নতুন অনেক আইডিয়া আমার মাথায় আছে। বাংলাদেশের কোচ থাকার স্মৃতিটা কেমন?মহসিন: অনেক অনেক স্মৃতি। মাঠের স্মৃতিগুলো অবশ্য খুব একটা সুখকর নয়। আমার কোচিংয়ে বাংলাদেশ একটা মাত্র সিরিজ দেশের মাটিতে খেলতে পেরেছে, বিদেশের মাটিতে চারটি। এর মধ্যে ২০০৩ বিশ্বকাপও ছিল। একটা ম্যাচও জিততে পারিনি, তাই এখনো কষ্ট লাগে। তবে মাঠের বাইরের সময়গুলো অনেক উপভোগ করেছি।