'বাড়ি ফেরো রুনি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো দলের দায়িত্ব নেননি। তবে আগে থেকেই চোখরাঙানি শুরু করে দিয়েছেন লুই ফন গাল। বিশ্বকাপের পরই ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিতে যাচ্ছেন ডাচ কোচ। তাই তো ছুটি কাটাতে যুক্তরাষ্ট্র যাওয়া ম্যানচেস্টার স্ট্রাইকার ওয়েইন রুনিকে দেশে ফেরার তাগাদা দিয়েছেন ফন গাল। বলেছেন, রুনি ও ইংল্যান্ডের অন্য বিশ্বকাপ তারকারা যেন যত তাড়াতাড়ি পারে দেশে ফিরে আসে। নতুন দলটা গোছাতে যে এখন থেকেই ছক কষছেন ফন গাল, তা ভালোই বোঝা যাচ্ছে। ডেইলি মেইল।