‘বিগ ব্যাশে’ আফ্রিদি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর শহীদ আফ্রিদিকে হয়তো শুয়ে-বসে কাটাতে হবে না। আখেরে তাঁর লাভ যে নেহাতই মন্দ নয়, তাও খুব স্পষ্ট হয়ে দেখা দিয়েছে। দেশের হয়ে না খেললেও আফ্রিদিকে এখন থেকে নিয়মিতই ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে বেশ মোটা অঙ্কের বিনিময়েই খেলতে দেখা যাবে।আফ্রিদির দিকে বেশ আগ্রহ নিয়েই হাত বাড়িয়েছে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ কর্তৃপক্ষ। দু-এক মৌসুম আগে আফ্রিদি বিগ ব্যাশে খেলেছিলেন। নিজের বিধ্বংসী ব্যাটিং দিয়েই মন ভরিয়েছিলেন সবার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়াতেই কি না, এ বছরের বিগ ব্যাশে তাঁর চাহিদা যথেষ্টই ব্যাপক। প্রতিযোগিতাটিতে অংশ নেওয়া আটটি দলের বেশ কয়েকটিই তাঁকে খেলোয়াড় হিসেবে পেতে চায়।বিগ ব্যাশের অন্যতম ফ্র্যাঞ্চাইজ সিডনি সিক্সার্সের মহাব্যবস্থাপক স্টুয়ার্ট ক্লার্ক বলেছেন, তিনি আফ্রিদির সঙ্গে প্রস্তাব নিয়ে কথাবার্তা বলতে আগ্রহী।তিনি স্বীকার করেছেন, আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর পরই তাঁর ব্যাপারে আগ্রহী হয়েছেন।স্টুয়ার্ট ক্লার্ক বলেছেন, আফ্রিদির সব চাহিদা পূরণ করেই সিডনি সিক্সার্স তাঁকে দলে নিতে আগ্রহী। ওয়েবসাইট।