'বিগবি'রজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজার এক টুইটার ‘যুদ্ধে’ নেমেছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ ও অমিতাভ বচ্চন। রুট-কোহলি নিয়ে রসিকতায় মেতেছিলেন দুজন। অতি উৎসাহী বচ্চন-ভক্তদের পাল্লায় পড়ে তা রূপ নিয়েছিল কঠিন এক দ্বন্দ্বে। ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠতেই অমিতাভকে খোঁচা মেরে ফ্লিনটফের টুইট, ‘আমরা কি ফাইনাল দেখতে যাব? আমার ধারণা, অমিতাভ বচ্চন আমাদের কিছু টিকিট জোগাড় করে দিতে পারবেন।’ ভারত সেমিফাইনালে হেরে যাওয়ায় এত দিন নিশ্চুপ ছিলেন অমিতাভ। কিন্তু ফাইনালে ইংল্যান্ড হেরে যাওয়ার পরই গা ঝাড়া দিয়ে উঠলেন। পরশু ফ্লিনটফকে খোঁচা দিতে সেই টিকিট প্রসঙ্গই টেনে আনলেন, ‘বন্ধু ফ্লিনটফ, খুবই দুঃখিত। আমার মনে হয়, ইংল্যান্ডে ফেরত যাওয়ার টিকিট তোমাকেই জোগাড় করতে হবে।’ এক সপ্তাহ ধরে চলা যুদ্ধে শেষ হাসি তাহলেই অমিতাভেরই! ওয়ান ইন্ডিয়া।