'বিদায় বন্ধু'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবেমাত্র মেক্সিকো-হল্যান্ড ম্যাচ শেষ হয়েছে। শেষ মুহূর্তের হারের দগদগে ক্ষতে মেক্সিকান-সমর্থকেরা স্তম্ভিত। ঠিক সেই সময়েই কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো একটি ছবি টুইট করে বসল বিখ্যাত ডাচ এয়ারলাইন কেএলএম। এয়ারপোর্টের বহির্গমন সাইনবোর্ডের চিহ্নের জায়গায় গোঁফ ও হ্যাটসংবলিত একজন মেক্সিকানের প্রতীকী ছবি জুড়ে দিয়ে তার ওপর লিখল, ‘বিদায় বন্ধু’। স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়ার ঝড় উঠল টুইটারে। মেক্সিকান অভিনেতা গায়েল গার্সিয়া বার্নাল তাঁর টুইটে রীতিমতো ধুয়ে দিলেন কেএলএম কোম্পানিকে। এমনকি জীবনে কখনো এই এয়ারলাইনস কোম্পানির প্লেন ব্যবহার না করার কথাও জানান। শেষ পর্যন্ত কেএলএম তাদের পোস্টটি সরিয়ে নিয়ে সবার কাছে দুঃখ প্রকাশ করেছে। ইট মারলে বুঝি এভাবেই পাটকেল খেতে হয়। ইয়াহুস্পোর্টস।