‘বিদায়’ বলেই দিলেন এনটিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালের ডিসেম্বরে শেষ টেস্টটা খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার অন্যতম সফল বোলার মাখায়া এনটিনি। এরপর একরকম বিস্মৃতই ছিলেন নির্বাচকদের কাছে। শেষপর্যন্ত দলে ফেরার আশা বাদ দিয়ে অবসরের ঘোষণাই দিয়ে দিলেন এনটিনি। আগামী জানুয়ারিতে ডারবানে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচটিই হবে দক্ষিণ আফ্রিকার হয়ে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ।১৯৯৮ সালে অভিষেকের সময় এনটিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার। আর অসাধারণ বোলিং নৈপুন্যের মাধ্যমে নিজেকে পরিণত করেছিলেন দলের অপরিহার্য একজন খেলোয়াড়ে। ১০১ টেস্ট খেলে মালিক হয়েছেন ৩৯০ উইকেটের। আর ১৭৩টি ওয়ানডে খেলে সংগ্রহ করেছেন ২৬৬টি উইকেট। শন পোলকের পর তিনিই টেস্টে দক্ষিন আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারী।অবসরের ঘোষণা দেওয়ার সময় আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি। কান্নাভেজা কণ্ঠে এনটিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার হয়ে আমি চমত্কার একটা সময় পার করেছি। অসাধারণ সব মুহূর্ত আমার স্মৃতিতে এখনো উজ্জল হয়ে রয়েছে। জীবনের বাকি সময়েও সেগুলো আমার সঙ্গেই থাকবে।’ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ক্রিকেটের সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিচ্ছেন না এনটিনি। যতদিন সম্ভব ঘরোয়া ক্রিকেট খেলে যাবেন বলে জানিয়েছেন তিনি। রয়টার্স