প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন চুক্তি থেকে বাদ পড়েছেন সাইমন ক্যাটিচ। অথচ পরিসংখ্যান বলছে, গত বছরের অস্ট্রেলিয়ার সফলতম ব্যাটসম্যান তিনিই! ২০০৮ সালের মে থেকে এ পর্যন্ত ৩৩ টেস্ট খেলে ২৯২৮ রান করেছেন বাঁহাতি এই ওপেনার, গড় ৫০.৪৮। ক্যারিয়ারের প্রথম ২৩ টেস্টে সেঞ্চুরি ছিল মাত্র দুটি, কিন্তু গত ৩৩ টেস্টে সেঞ্চুরি ৮টি! এই সময়ে ক্যাটিচের সমান সেঞ্চুরি করেছেন মাইকেল ক্লার্কও। তবে বর্তমান অধিনায়ক টেস্ট খেলেছেন ৩টি বেশি, মোট রান (২৬৯৮) ও গড়ও (৪৬.৫১) ক্যাটিচের চেয়ে কম। ক্লার্কের সমান ৩৬ টেস্ট খেলে ৫ সেঞ্চুরিতে রিকি পন্টিংয়ের রান ২৫.৮৭। গড় ‘মাত্র’ ৪০.৪২, এই সময়েই পন্টিংয়ের টেস্ট গড় ৫৭ থেকে নেমে এসেছে ৫৩-তে। এই সময়ে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ১৭টি ফিফটি অবশ্য এসেছে পন্টিংয়ের ব্যাট থেকে। তবে ১৭টি ফিফটি আছে ক্যাটিচেরও। বেচারা কি আর এমনি এমনি এমন বিদ্রোহ করেছেন!