শুরুতেই নিজেই একটা বিবৃতি দিলেন। জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এরপর প্রশ্নোত্তর পর্ব। প্রায় ৪৫ মিনিটের সংবাদ সম্মেলনে বিসিবির প্রধান নাজমুল হাসান কথা বললেন অনেক প্রসঙ্গেই। তুলে দেওয়া হলো চুম্বক অংশআকসুর তদন্ত নিয়ে আকসুর প্রতিবেদন প্রকাশ করা হবে কি নানাজমুল হাসান: অবশ্যই। রিপোর্টটা জমা দেওয়ার পর আইসিসি ও বিসিবি—আমরা যৌথভাবে আপনাদের সামনে প্রকাশ করব। এখানে কোনো রাখঢাকের ব্যাপার নেই। যা আসবে, সবই প্রকাশ করা হবে।আমার সঙ্গে ইন্টারভিউ শেষেই ওরা বলেছে, পাঁচ-ছয় দিনের মধ্যে ফাইনাল রিপোর্ট দিয়ে দেবে। আমি ধরে নিয়েছি, এক সপ্তাহ লাগতে পারে। তবে গতকাল শেষ একজনের ইন্টারভিউ নেওয়ার কথা। ওই ইন্টারভিউতে নতুন কোনো তথ্য বের হলে হয়তো আবার নতুন করে দু-একজনকে ইন্টারভিউ করবে। ট্রাইব্যুনাল গঠন করা নিয়েনাজমুল: দেখুন, আমাদের কিন্তু আকসুর কাছে যাওয়ার দরকার ছিল না, নিজেরাই একটা ট্রাইব্যুনাল গঠন করতে পারতাম। কিন্তু আমরা ওটা করতে পারিনি। আকসুর সহায়তা চেয়েছি, যারা এ পর্যন্ত বিশ্বের সবচেয়ে ওয়েল ইকুইপড সংস্থা। এখন ওদের রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে ট্রাইব্যুনাল গঠন করা হবে কি না। তবে আমি যদি প্রতিবেদনে দেখি সুনির্দিষ্ট প্রমাণসহ বলা আছে কেউ জড়িত, তাহলে ট্রাইব্যুনালের জন্য অপেক্ষা করব না। আমার কাছে প্রমাণ থাকলে তো এখনই বহিষ্কার করতাম। ট্রাইব্যুনাল কিসের জন্য করব? বোর্ডের কি এই ক্ষমতা নেই যে, একজন খেলোয়াড় দুর্নীতি করেছে জানার পরও তাকে আমরা বাদ দিতে পারি না! হতে পারে ট্রাইব্যুনাল চলবে, কিন্তু সিদ্ধান্ত বসে থাকবে না। তবে অবশ্যই আমাদের আইনি পরামর্শক, আইসিসির আইনি দলের সঙ্গে বসেই আমরা ঠিক করব। কিন্তু আবার বলছি, নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে অপেক্ষা করব না।প্রসঙ্গ আশরাফুল যাঁদের নাম এসেছে, তাঁরা খেলতে পারবেন কি নানাজমুল: এটা অত্যন্ত কঠিন একটা প্রশ্ন। আমি নিজেই নিজেকে প্রশ্ন করে এর উত্তর খুঁজে পাচ্ছি না। এখানে দুটো ইস্যু (বিষয়) আছে—একটা আছে অভিযোগ, যেটার তদন্ত এখনো শুরু হয়নি। সেটা নিয়ে এখন কিছু করব না। তবে আশরাফুল যেহেতু স্বীকারোক্তি দিয়েছে, আমি মনে করি আশরাফুলের আসন্ন কোনো খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই। আশরাফুলের স্বীকারোক্তির কথা আকসু জানিয়েছে কি নানাজমুল: আশরাফুল নিজেও আমাকে বলেছে। আকসু ওভাবে বলেনি। ওরা বলেছে আশরাফুল কনফেস (স্বীকারোক্তি) করেছে। কী কনফেস করেছে, আমি জানি না। আশরাফুলের স্বীকারোক্তিটা কীনাজমুল: হি হ্যাজ কনফেসড। বিপিএল নিয়ে সে কনফেস করেছে। জেনেশুনে আমি এমন একজন খেলোয়াড়কে খেলা চালিয়ে যেতে দেওয়ার পক্ষপাতী নই। শাস্তি কী হতে পারেনাজমুল: আইনে আমি যা দেখেছি, তাতে ছয় মাস থেকে আজীবন নিষিদ্ধ করার বিধান আছে। আশরাফুল স্বীকার করায় এখনই সিদ্ধান্ত নেওয়া যায় কি নানাজমুল: দেখুন, আপনারা আমাকে এত দিন চিনতে পেরেছেন কিনা...আমি কিন্তু খুব সাবধানে চলি। আশরাফুল যখন প্রথমে আমার সঙ্গে কথা বলতে এসেছে, ও সোজা বলেছে, ‘আমি কিন্তু সব স্বীকার করেছি।’ বলে ও আমাকে বলতে চেয়েছিল, কী কী কথাবার্তা হয়েছে। আমি বলেছি, ‘আমি শুনতে চাই না..আমি রিপোর্ট দেখব।’ এটার পেছনে কারণ আছে। ধরুন, আশরাফুল আমাকে একটা কথা বলেছে, আর রিপোর্টে দেখলাম উল্টোটা এসেছে...আর মাঝখানে যদি আশরাফুলের কথা শুনে আমি কিছু বলে ফেলি, তাহলে তো আমিই বেকায়দায় পড়ে যাব। এগুলো অত্যন্ত স্পর্শকাতর ব্যাপার। আকসুর কাছেও আমি বলেছি, আমি প্রমাণসহ বিস্তারিত চাই। আকসু যেভাবে তদন্ত করেছে, আমি খুবই সন্তুষ্ট। আমরা হলে কখনোই পারতাম না। ওরা যে পদ্ধতি, যন্ত্রপাতি নিয়ে তদন্ত করেছে, আমাদের পক্ষ সম্ভব ছিল না। আশরাফুলের স্বীকারেক্তি সংবাদমাধ্যমে প্রকাশ হয়ে যাওয়ায় আকসুর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ননাজমুল: আমি প্রশ্নটা আকসুকে বলেছিলাম। ওরা আমাকে বলেছে এবং আমারও বিশ্বাস, আকসুর কাছ থেকে এসব বেরোয়নি।বিপিএল প্রসঙ্গ বিপিএল একটা পেইন (যন্ত্রণা) কি নানাজমুল: বিপিএল তো পেইন (যন্ত্রণা)...অবশ্যই। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমার তো বিসিবির প্রেসিডেন্ট হওয়ার পর সবচেয়ে বেশি সময় ও মাথা নষ্ট করেছে এই বিপিএল। কিন্তু সমস্যা এড়িয়ে যেতে চাই না আমরা। আকসুকে আমরা নিয়োগ না-ও দিতে পারতাম। বিপিএল হয়ে যেত, লোকে খেলা দেখত। আমরা সবাই সন্দেহ করতাম, বুঝতাম, জানতাম, এরপর আর কিছু নয়। আমাদের দেশে এই তো হয়! আমি চাই সমস্যার সমাধান করতে। বিপিএল সমস্যা নয়, বিপিএলে এ ধরনের কর্মকাণ্ড হলে সেটা সমস্যা। এসব আমাদের বন্ধ করতে হবে। আমাদের একমাত্র পথ হচ্ছে, দোষী খেলোয়াড়দের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। দ্বিতীয়ত, আমাদের নিজেদের একটা সিস্টেম ডেভেলপ করা। বারবার তো এত খরচ করে আকসুকে ডাকতে পারব না। আমাদের নিজেদেরই কিছু করতে হবে এবং এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে হবে, যেন ইচ্ছে করলেও কেউ এমন কিছু করার সাহস না পায়। মালিকেরা জড়িত প্রমাণিত হলে ফ্র্যাঞ্চাইজি বহিষ্কার করা হবে কি নানাজমুল: অবশ্যই। এত বিতর্কের পরও বিপিএলের কী দরকারনাজমুল: বন্ধ করলে খুব ক্ষতি হবে না। কিন্তু শুধু বিপিএল তো নয়, আন্তর্জাতিক ম্যাচের খবরও আসছে। তাহলে কি আন্তর্জাতিক ম্যাচও বন্ধ করে দেব? খেলব কার সঙ্গে? আমি সমস্যা এড়াতে চাই না, মুখোমুখি হতে চাই। চাই দোষী ব্যক্তিদের শাস্তি হোক, অনিয়ম বন্ধ হোক। বিপিএল আয়োজন নিয়ে বিব্রত কি নানাজমুল: বিব্রত হওয়ার কোনো কারণ নেই। তবে যেভাবে এত দিন বিপিএল আয়োজন হয়ে আসছে, ঠিক সেভাবে তৃতীয়টা না-ও হতে পারে। ফরম্যাট পরিবর্তন হবে। আন্তর্জাতিক কোনো কূটচালের আশঙ্কানাজমুল: ফিক্সিংয়ের যত ঘটনা আছে, বাংলাদেশের কোনো বুকি আছে নাকি? সবই তো বাইরের...ব্যাপারটা তাই আন্তর্জাতিক। এটা এক নম্বর। আর দুই নম্বর হলো, আপনি যেটা বলছেন, আমি মনে করি না সেটার সঙ্গে এটার কোনো সংযোগ আছে। কারণ, ওদের ওই ঘটনা ঘটার (আইপিএলে ফিক্সিং কেলেঙ্কারি) আগেই কিন্তু আমাদের তদন্ত শুরু হয়েছে। বোর্ডের কেউ যদি জড়িত থাকেনাজমুল: খেলোয়াড়দের চেয়েও কঠিন শাস্তি।