'বিভক্ত' ইতালি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুফন-বালোতেল্লিরা পণ করে বসতে পারেন—বিশ্বকাপ শেষে দেশে ফিরতে চার্টার্ড বিমান তাঁদের চাই-ই চাই! সাম্প্রতিক পারফরম্যান্স তাদের ভালো নয়৷ টানা সাত ম্যাচে জয়শূন্য, সর্বশেষ প্রস্তুতি ম্যাচে লুক্সেমবার্গের সঙ্গে ১-১ গোলে ড্র। তাই বলে ব্রাজিলগামী উড়ানে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলের সবার ঠাঁই হবে না প্রথম শ্রেণিতে! সবার জায়গা না হওয়ায় নতুন এবং অপেক্ষাকৃত কম অভিজ্ঞ নয় সদস্যেকে চাপতে হয়েছে বিমানের সুলভ শ্রেণিতে৷ যখনই খারাপ সময় যায়, তখনই চমক দেখায় ইতালি। সিরি ‘আ’তে ম্যাচ পাতানো কেলেঙ্কারির পর ২০০৬ বিশ্বকাপ জিতেছে তারা। জয়শূন্য টানা সাত ম্যাচ জয়শূন্য থাকার পর এই ‘সুলভ শ্রেণি’ লজ্জা না জানি তাতিয়ে দেয় দলের অনভিজ্ঞ খেলোয়াড়দের। চার্টার্ড বিমানে দেশে ফেরার এটাই একমাত্র উপায়! এএফপি।