‘বিশ্ব রেকর্ড নিয়ে ভাবছি না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ বেইজিং অলিম্পিকের পর ২০০৯ বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপ—ট্র্যাক অ্যান্ড ফিল্ড সাক্ষ্য দেয় অবিসংবাদিত বোল্ট-রাজের। এবার দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপও কি সাক্ষ্য দেবে তাঁর শ্রেষ্ঠত্বের? আজ ১০০ মিটারের সোনা ধরে রাখার লড়াইয়ে নামার আগে একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে আত্মবিশ্বাসী ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের বিশ্ব রেকর্ডের মালিক উসাইন বোল্ট ২০০৮-এর বেইজিং অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে রেকর্ড গড়েছেন। পরের বছর বার্লিন চ্যাম্পিয়নশিপেও। দেগুতে এবার কি রেকর্ডের হ্যাটট্রিক হবে?উসাইন বোল্ট: দেগুতে আমি পদক ধরে রাখতে চাই। বিশ্ব রেকর্ড নিয়ে এবার ভাবছি না। এ মৌসুমে ৯.৫৮ সেকেন্ড টাইমিং হচ্ছে না। দুই বছর আগের সেই অবস্থায় আমি এখন নেই। এটা আমার চোট থেকে ফেরার মৌসুম। ভালো অবস্থায় ফিরতে সত্যি কঠিন পরিশ্রম করে যাচ্ছি আমি। এটা করতে আপনাকে আসলে কী করতে হবে? আপনি কি মনে করেন এটি সম্ভব? বোল্ট: আমি যেহেতু পদক ধরে রাখতে চাই, তাই আমাকে মনোযোগী থাকতে হবে। অনেকেই এখন অনেক জোরে দৌড়াচ্ছে এবং আমিও বার্লিনের মতো সেই শারীরিক অবস্থায় নেই। তবে আমি এটা বলছি না যে, ২০০৯-এর চেয়ে এবার জেতা কঠিন হবে। বরং আমি নিজেকে প্রস্তুতই মনে করছি। টাইসন গে ও আসাফা পাওয়েলের অনুপস্থিতিতে আপনার প্রধান চ্যালেঞ্জ কে হতে পারে?বোল্ট: আমি কখনোই কোনো একজনকে বিশেষভাবে দেখি না। ফাইনালে আমার সঙ্গে আরও ৭ জন অ্যাথলেট থাকবে এবং সেদিন যে কারও ভালো দিন যেতে পারে। যে কারও কাছ থেকে যেকোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে আমাকে।  বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য আপনার প্রস্তুতি কেমন?বোল্ট: সবকিছু ঠিকঠাকভাবেই এগোচ্ছে। আমি কোচ গ্লেন মিলস ও ট্রেনিং পার্টনারকে নিয়ে দেগুতে আছি এক সপ্তাহ ধরে। এ পর্যন্ত সবকিছুই পরিকল্পনামতোই হয়েছে।  আপনার মৌসুম-সেরা টাইমিং ব্যক্তিগত সেরার অনেক নিচে। সব শক্তি কি দেগুর জন্য জমিয়ে রেখেছেন?বোল্ট: দেগু এ মৌসুমে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ দৌড়। এটার জন্যই আমি প্রস্তুতি নিয়েছি। আমার বিশ্বাস, চ্যাম্পিয়নশিপে আমি আরও বেশি মনোযোগী। ট্রেনিংয়ে যদি আমি ভালো না-ও করি, কিংবা যদি সব জট পাকিয়ে যায়, চ্যাম্পিয়নশিপে এলেই আমি গভীর মনোযোগী হয়ে পড়ি। কারণ আমি এটা খুব করে চাই।  চোট কাটিয়ে ওঠা এবং এরপর বিশ্ব চ্যাম্পিয়নশিপের মতো একটি প্রতিযোগিতার জন্য প্রস্তুত হওয়া কতটা কঠিন?বোল্ট: চোট আমাকে অনেক পেছনে ফেলেছে। মৌসুমের গোড়ার দিকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারছিলাম না, কারণ সবকিছুই তখন ধীর ছিল। তবে তাড়াহুড়ো করাটাও আবার ঠিক হতো না। তবে ভাগ্য ভালো, বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য তৈরি হতে অনেক সময় পেয়েছি। মৌসুম চলাকালে চোটে পড়া একজন অ্যাথলেটের জন্য কঠিন। চোট কি আপনার স্প্রিন্টিং স্টাইল বদলাতে বাধ্য করেছে, নাকি আগের মতোই আছে?বোল্ট: একই রকম আছে। সব অ্যাথলেটের জন্যই চোট খেলার একটা অংশ।  অনুশীলনে কতটা সাড়া দিচ্ছে আপনার শরীর, এটি নিয়েই নাকি বেশ কিছুদিন কাজ করেছেন আপনি? উন্নতি কতটা দেখছেন?বোল্ট: প্রতিটি ট্রেনিং সেশনেই উন্নতি দেখছি আমি। যদি শুরুটা ভালো হয়...এটা আমার জন্য সমস্যা নয়। মনে হয় ভালোভাবেই জিতব। যখন ট্র্যাকে গিয়ে দাঁড়াই, আমার শারীরিক অবস্থা যেমনই থাকুক, মনে হয় কেউ আমার সঙ্গে তাল রাখতে পারবে না। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ ও ২০০ মিটার কতটা কঠিন হবে? বোল্ট: সব সময়ই এটা কঠিন হয়। সবাই জিততে চায়। সবাই-ই তাই নিজের সেরাটা দেবে এখানে। স্টিভ মুলিংয়ের ডোপ টেস্টে ব্যর্থ হওয়াটা জ্যামাইকা দলে কী প্রভাব ফেলেছে?বোল্ট: অনেকগুলো ইভেন্টেই শক্তিশালী অ্যাথলেট আছে আমাদের। প্রত্যেকেরই নিজস্ব লক্ষ্য আছে এবং সেই লক্ষ্য অর্জনে তাদের কী করতে হবে, এ ব্যাপারে সচেতন।