'বিশ্বকাপ না জিতলেও মেসির দোষ নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপে মেসি আলো ছড়াবেন, এমনই প্রত্যাশা ডিয়েগো ম্যারাডোনার।
বিশ্বকাপে মেসি আলো ছড়াবেন, এমনই প্রত্যাশা ডিয়েগো ম্যারাডোনার।

২৭ বছর হয়ে গেছে। বিশ্বকাপ জয়ের সেই স্মৃতি আকাশি-সাদাদের কাছে এখন যেন কল্পগাথার অংশ। আরেকটি বিশ্বকাপ দুয়ারে কড়া নাড়ছে। স্বাভাবিকভাবেই ব্রাজিল বিশ্বকাপে আরাধ্য সাফল্য অর্জনের স্বপ্ন দেখছে গোটা আর্জেন্টিনা। সমর্থক-ভক্তদের প্রত্যাশা, লিওনেল মেসির হাত ধরেই ২৭ বছরের আক্ষেপ ঘুচবে এবার। কিন্তু ডিয়েগো ম্যারাডোনা সাবধান করছেন এই বলে, ব্রাজিল বিশ্বকাপ জিততে না পারলে সেটির জন্য মেসিকে কিছুতেই দায়ী করা যাবে না।

বরাবরই মেসিকে স্নেহের বন্ধনে আগলে রেখেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। এবারো রাখলেন। ’৮৬-র বিশ্বকাপ নায়ক একটি আর্জেন্টাইন টেলিভিশনকে দেয়া সাক্ষাত্কারে বলেছেন, ‘একটা কথা বলতে চাই, যদি আমরা বিশ্বকাপ না-ও জিততে পারি, এর জন্য মেসিকে দোষ দেওয়া কিংবা দায়ী করা উচিত হবে না। নিশ্চিত লিও (মেসি) বিশ্বকাপে ভালো খেলবে।’

গত বিশ্বকাপে মেসি-ম্যারাডোনা জুটি কাজে দেয়নি। দুজনের যাত্রা থেমে গিয়েছিল কোয়ার্টার ফাইনালেই। এবারও যাতে প্রত্যাশার চাপে নুইয়ে না পড়েন, সে কারণেই হয়তো মেসিকে নির্ভার রাখতে চাচ্ছেন ম্যারাডোনা।