‘বিশ্বকাপে আরও ধৈর্যশীল হয়েছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর ৮৩ রানের ধৈর্যশীল ইনিংসটিই শেষ পর্যন্ত দেখা গেল গড়ে দিয়েছে পরাক্রমশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পুঁজি। নিউজিল্যান্ড ক্রিকেটের ‘ব্যাড বয়’ তকমা উঠে গিয়েছিল গায়ে। জেসি রাইডার সেদিন ক্রিকইনফোর কাছে বললেন ওই ইনিংসটির মতোই তিনি এখন শান্ত নিজের অবস্থান নিয়ে কি আপনি খুশি?জেসি রাইডার: দলে আমার ভূমিকা কী সেটি আমি বুঝে গেছি এবং এখন আমি জানি ব্যাটিংয়ে গিয়ে আমাকে কী করতে হবে। অন্য কিছু নিয়ে ভাবি না। আমি শুধু নিজের সহজাত খেলাটা খেলি। নিজেদের মতো করে খেলার স্বাধীনতাটা দল আমাদের দেয়।  দলে আপনার ভূমিকা আসলে কী?রাইডার: শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং করতে হবে আমাকে। তবে সেটা নির্ভর করে অন্য ব্যাটসম্যানরা কী করছে তার ওপর। ৩০ ওভার পর্যন্ত ব্যাট করা এবং লোয়ার অর্ডারের জন্য ক্ষেত্র তৈরি করে দেওয়াও আমার দায়িত্ব।  জন রাইট কি নির্দিষ্ট কোনো কিছু আপনাকে করতে বলেন?রাইডার: রাইটলি (জন রাইট) দারুণ মানুষ। তিনি সবকিছু খুব সহজ করে তোলেন। তিনি জানেন আমরা কীভাবে খেলি এবং আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে দেন। আমাদের পাশে থাকেন এবং আমাদের কাছ থেকে কঠোর অনুশীলন আশা করেন। সম্প্রতি বিশ্বকাপের মাঝে আমাদের একটা কথা তিনি বলেছেন, আমরা যদি নেটে তুলে মারি তা হলে ম্যাচেও ছয় মারতে গিয়ে আউট হয়ে যাব। ছেলেদের জন্য এই কথাটা ভালো। আমি এটাকে সাধুবাদ জানাই। সত্যিই উইকেটে গিয়ে টিকে থাকতে হবে এবং বলপ্রতি রান নিলেই যথেষ্ট। শেষ দিকে এসে এটা খুব কাজে দিচ্ছে। এক-দুই করে নিয়ে আবার হিট করো, ব্যস।  এই অভ্যাসটা থেকে আপনি কী শিখেছেন?রাইডার: ধৈর্য। আপনি যেভাবেই খেলতে চান, সেভাবেই আপনার খেলাটাকে ঘষামাজা করুন। আপনার খেলার সবকিছু ঠিকঠাক করে নিতে একটু সময় লাগবে। এই যেমন আমি এখন যে অবস্থায় আছি। নিজের খেলাটা বোঝার মতো অনেক ম্যাচই আমার খেলা হয়ে গেছে। বলপ্রতি রান আসা খেলার একটা অংশ। কারণ, সহজাতভাবেই আমি বাজে বলে মারতে পারি।  আপনার যে প্রতিভা, সেটা বিবেচনা করে অনেকেই বলছে বড় ইনিংস আপনার আসি আসি করছে। আপনিও কি এ রকম ভাবেন?রাইডার: এই আত্মবিশ্বাস নিয়েই আমি ব্যাট করতে নামি। নেটে বল ভালোই মারছি। এমনকি পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে আমি যখন টানা শূন্য পাচ্ছিলাম, তখনো বল ভালোই মেরেছি। আমার সব সময়ই মনে হয় বড় রান এল বলে।  আক্রমণাত্মক ব্যাটিং ধরে রাখা কতটা কঠিন?রাইডার: সব ধৈর্যের ব্যাপার। বিশ্বকাপে এসে আমি আরও ধৈর্যশীল হয়েছি। দেখেছি বেশি ভাবলেই আমি সমস্যায় পড়ে যাই। আর ভাবনাচিন্তা বাদ দিলেই দেখি নিজেকে মেলে ধরতে পারি বেশি।  শুনেছি আপনি নাকি নিউজিল্যান্ড ড্রেসিংরুমের ডিজে...রাইডার: এটা আমি ট্যুরে গেলে করে থাকি। মিউজিকের মানুষ হয়ে যাই, স্পিকার নিয়ে আসি, চেঞ্জ রুমে মিউজিক সমস্যার সমাধান করে ফেলি! আমার কম্পিউটারে প্রচুর গান আছে, প্রায় ২০ হাজার। মোটেই সহজ ব্যাপার নয় এটা। বিভিন্ন্ন ধরনের গান রাখতে হয়েছে। ভাগ্যের ব্যাপার, নানা ধরনের গান আমার কাছে আছেও। এখন নিউজিল্যান্ডের ডেভ ডোবিনের গান খুব হিট। অকল্যান্ডে পাকিস্তান ম্যাচের আগে তার গান শুনেছি আমরা। আপনার মধ্যে দুটি সত্তা—মাঠে একরকম, ড্রেসিংরুমে আরেক রকম...রাইডার: আগে তো আমাকে ‘ব্যাড বয়’ হিসেবেই দেখা হতো। এখন আমি অনেক ধীরস্থির। এখন আমি এ রকম একজন মানুষ, যে অনেক মজা করতে জানে। ব্যাটিংয়ের সময় কি প্রতিপক্ষের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন?রাইডার: কখনো কখনো। এটি অন্য যেকোনো কিছুর চেয়ে আমাকে তাতিয়ে দেয়, আরও রান করার ক্ষুধা জাগে। আধুনিক ক্রিকেটের কোন ব্যাটসম্যানকে আপনার ভালো লাগে?রাইডার: রস টেলর আমার পছন্দের। সে যখন মুডে থাকে, মনে হয় কেউ থামাতে পারবে না। ছন্দে থাকা ধোনিও দারুণ। এমনি আমি না খেললে ক্রিকেট খুব একটা দেখি না। আউট হয়ে গেলেও আমি খেলা খুব একটা দেখি না।