‘বি’ গ্রুপে রোমাঞ্চের শেষ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়ারল্যান্ডকে হারিয়ে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। ‘বি’ গ্রুপ থেকে অন্য কোন তিনটি দল হবে স্মিথদের সঙ্গী, সেটি নির্ধারিত হয়ে যেতে পারে আজই। আজ চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজ জিতলেই বাংলাদেশ, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ উঠে যাবে কোয়ার্টার ফাইনালে।তবে ইংল্যান্ড জিতলে সমীকরণটা হয়ে যাবে জটিল। সে ক্ষেত্রে বাংলাদেশকে জিততে হবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। বাংলাদেশ যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারে, তবে শেষ হয়ে যেতে পারে বাংলাদেশের স্বপ্ন। উইন্ডিজ যদি দুটো ম্যাচেই হারে, তবুও বাজে নেট রানরেটের কারণে বাংলাদেশের বাদ পড়ে যাওয়ার আশঙ্কাই বেশি।ইংল্যান্ড উইন্ডিজকে ও বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারালে এবং উইন্ডিজ যদি শেষ ম্যাচেও ভারতের সঙ্গে হারে, তখন বাংলাদেশ, ভারত ও ইংল্যান্ড সঙ্গী হবে দক্ষিণ আফ্রিকার।ইংল্যান্ডের সঙ্গে হেরে শেষ ম্যাচে ভারতকে হারালে উইন্ডিজ চলে যাবে কোয়ার্টার ফাইনালে। আর বাংলাদেশ যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতে যায় সংশয়ে পড়ে যাবে ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন। তখন ইংল্যান্ড না ভারত, সেটা নির্ধারিত হবে নেট রানরেটের হিসাবে। যদিও ইংল্যান্ডের চেয়ে এ পর্যন্ত নেট রানরেটে এগিয়ে আছে ভারত।