'বুড়ো ভাম' স্কলারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতি গর্তে পড়লে পিঁপড়েও নাকি লাথি মারে। লুইস ফেলিপে স্কলারির হয়েছে সেই দশা। জার্মানির কাছে বিধ্বস্ত হওয়ার পর সমালোচনা ধেয়ে আসাই স্বাভাবিক। তবে নেইমারের এজেন্ট ওয়াগনার রিবেইরো স্কলারির সমালোচনায় মাত্রা ছাড়ালেন। স্কলারিকে শুধু ‘বুড়ো ভাম’ বলেই ছাড়েননি ব্রাজিলের আরও অনেক ফুটবলারের এই এজেন্ট। বিগ ফিলের হাতে আবারও ব্রাজিলের দায়িত্ব দেওয়া কেন উচিত হয়নি সেটার ছয়টি কারণও বলেছেন রিবেইরো। এক—পর্তুগালের কোচ হয়ে (স্কলারি) কিছুই জেতেননি, দুই—চেলসিতে গিয়েই বরখাস্ত হওয়া, তিন—উজবেকিস্তানকে কোচিং করানো, চার—ব্রাজিলে ফিরে বড় একটা ক্লাবকে (পালমেইরাসকে) দ্বিতীয় বিভাগে নামানো, পাঁচ—লজ্জা এড়াতে ৫৬ দিন আগেই ক্লাব ছাড়া, ছয়—স্কলারি একটা বুড়ো ভাম, উদ্ধত, বীভৎস, আত্মদর্পী ও হাস্যকর। আইএএনএস।