‘বুড়ো’ গ্রান্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের বা দলের পারফরম্যান্স কেমন হবে, তা সময়ই বলবে। তবে ছয় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই আজ একটা রেকর্ড গড়ে ফেলছেন গ্রান্ট ফ্লাওয়ার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্লমফন্টেনের টি-টোয়েন্টি ম্যাচটি দিয়ে আজ ৩৯ বছর ২৯২ দিন বয়সে টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে ফ্লাওয়ারের। সবচেয়ে বেশি বয়সে টি-টোয়েন্টি অভিষেকের রেকর্ড এটিই। ম্যাচটি আর মাত্র দুই দিন আগে হলে অবশ্য ফ্লাওয়ারকে থাকতে হতো দুইয়ে। কানাডার অলরাউন্ডার সুনীল ধনিরাম গড়া আগের রেকর্ডটি যে ছিল ৩৯ বছর ২৯০ দিনের! রেকর্ডে ধনিরামের পরের দুটি নামও তাঁর দুই সতীর্থের। ৩৮ বছর ৩২৬ দিনে অভিষেক সঞ্জয় থুরাইসিঙ্গামের, জন ডেভিসনের অভিষেক ৩৮ বছর ৮৫ দিনে। মজার ব্যাপার, তিনজনের কীর্তিটাই একই ম্যাচে, ২০০৮ সালের ২ আগস্ট হল্যান্ডের বিপক্ষে বেলফাস্টে!