‘বুড়ো’ তরুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর ৩৩ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই রেকর্ড করলেন সনাৎ জয়াসুরিয়া। সবচেয়ে বেশি বয়সে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার রেকর্ড। পরশু ব্রিস্টলে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটির দিন এই বাঁহাতি অলরাউন্ডারের বয়স ছিল ৪১ বছর ৩৬০ দিন। জয়াসুরিয়া ভেঙেছেন কানাডার সুনীল ধনিরামের রেকর্ড। গত বছর ১০ ফেব্রুয়ারি কেনিয়ার বিপক্ষে শেষ ম্যাচ খেলার সময় সাবেক এই গায়ানিজের বয়স ছিল ৪১ বছর ১১৬ দিন। তবে এই রেকর্ডটির স্বাদ জয়াসুরিয়া এই প্রথম পেলেন না। এর আগেও একসময় তাঁর অধিকারেই ছিল এটি। ২০০৭ সালের ২০ সেপ্টেম্বর ৩৮ বছর ৮২ দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলে রেকর্ডটি করেছিলেন জয়াসুরিয়া। বছর খানেক পর নিজের অভিষেক আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জয়াসুরিয়ার রেকর্ডটি ভাঙেন সেই দিন ৩৯ বছর ৩২৬ দিন বয়সী ধনিরাম।