‘বৃষ্টি আইনে’ কলকাতার জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ ওভারে কলকাতার চাই ৫৪ রান, হাতে ৮টি উইকেট। ইনিংসের ঠিক মাঝামাঝি অবস্থায় বৃষ্টির হানা। তাই বলে নিজেদের দিকে ঝুঁকে থাকা ম্যাচ হাতছাড়া হয়ে যায়নি গৌতম গম্ভীরদের। ‘বৃষ্টি আইন’ ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে চেন্নাই সুপার কিংসকে ১০ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স।শুরুতেই ধাক্কা। ১৫ রান তুলতে দুটি উইকেট হারিয়ে বসে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। তবে বদ্রিনাথের ৫৪ ও মরকেলের অপরাজিত ৩০ রানের ওপর ভর করে দলটির সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১১৪ রান। আইপিএলের মতো আসরে সংগ্রহটা ছিল মামুলি।আজকের জয়ের সুবাদে কলকাতার অর্জন ১১ ম্যাচে ১৪ পয়েন্ট। শনিবার পর্যন্ত আইপিএলের পয়েন্ট তালিকায় তাদের অবস্থান দ্বিতীয়। আর ১০ ম্যাচে ১২ পয়েন্ট অর্জন করা চেন্নাইয়ের অবস্থান তৃতীয়। ওয়েবসাইট।