প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির মিডফিল্ডার মেসুত ওজিল টুইটারে খুব সক্রিয়। বিশ্বকাপের ব্যস্ত সময়েও টুইটারে বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করে যান নিরন্তর। কেবল জার্মানির খেলাই নয়, অন্য দলগুলোর খেলাও থাকে তাঁর টুইটের বিষয়বস্তু। ফ্রান্স-জার্মানি শেষ আটের ‘আগুন’ লড়াইকে তিনি বলছেন ‘ব্যাটল অব গানার্স’।কারণটা বোধগম্য, এই ম্যাচে তিনিসহ তাঁর দলের লুকাস পোডলস্কির লড়াইটা হয়েছে অলিভার জিরু আর লরেন্ত কসিয়েলিনির সঙ্গে।এঁরা চারজনই ইংলিশ ক্লাব আর্সেনালে খেলেন, আর আর্সেনালের নাম যে গানার্স।