‘ব্রাজিল জিতবে বিশ্বকাপ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 আপনার বর্তমান অবস্থা কী? কার্লোস দুঙ্গা: খেলোয়াড় হিসেবে ব্রাজিলের হয়ে খেলা, জাতীয় সংগীত শোনা, চ্যাম্পিয়নদের একই পথ ধরে হেঁটে যাওয়া, শিরোপা জয়ের সেই ধাপগুলোতে পা রাখা...সব ছিল আমার জন্য একটা স্বপ্ন। কিন্তু আমি কখনোই ভাবিনি, একদিন জাতীয় দলের কোচও হব।  ১৯৯৪ বিশ্বকাপে যে দলটির নেতৃত্ব দিয়েছেন, সেই ব্রাজিল দলটি নিয়ে কিছু বলুন।দুঙ্গা: সেই দলটির মধ্যে বেশ কিছু মৌলিক বৈশিষ্ট্য ছিল। আমাদের সেই দলটি দেশকে দেখিয়ে দিয়েছে, কী করে জিততে হয়। এর আগের ২৪টি বছর আমরা কোনো শিরোপা জিততে পারিনি। দলে বরাবরই অসাধারণ খেলোয়াড় ছিল। কিন্তু শেষ চূড়াটায় আমাদের পা রাখা হয়নি। আমাদের সেই প্রজন্মটা সেবার শিরোপা জিতে প্রমাণ করে দিয়েছে, পরিশ্রমই আসল। ব্রাজিলের কোচ হিসেবে কেমন চাপ অনুভব করছেন?দুঙ্গা: ব্রাজিলকে আসলে প্রথম লড়াইটা করতে হয় ব্রাজিলের সঙ্গেই। কারণ প্রত্যেকটি টুর্নামেন্টের আগেই খেলোয়াড় বাদ দেওয়া নিয়ে বিতর্ক ওঠে ব্রাজিলে। এটা যে শুধু আমার বেলায়ই ঘটছে এমন নয়, আমার পূর্বসূরি কোচদের বেলায়ও একই ঘটনা ঘটেছে। কিন্তু ব্যাপার হচ্ছে হুলিও ব্যাপ্টিস্টা যদি ভালো খেলে, এলানো যদি ভালো খেলে, রামিরেস যদি ভালো খেলে এবং রবিনহো আর লুইস ফ্যাবিয়ানোও যদি তা-ই করে; তা হলে আমাকে এখন দলে পরিবর্তন আনতে হবে? এই চাপ সামলান কীভাবে?দুঙ্গা: আমি যখন ছোট ছিলাম, স্বপ্ন ছিল কৃষিকাজ করব। বাগানের গাছগুলোর ডালপালা ছাঁটতাম, অলিভ ওয়েলের ভাঁড়ার বয়ে নিয়ে যেতাম, গাছ লাগাতাম। আমার চাষাবাদের হাত ভালো ছিল। যা লাগাতাম তা-ই বেড়ে উঠত। আমার বাড়ি সব সময়ই ফুলে ফুলে ভরে থাকত। আমি মাঠে কাজ করতে পছন্দ করি। আমি মাটির গন্ধ ভালোবাসি। বাড়িতে থাকলে যখনই সময় পাই, বাগানে যাই আমি। এটা একটা থেরাপির মতো। চাপে পড়ে গেলে আমি গাছ নিয়ে পড়ে থাকি। আমার পরিবারও এটা বুঝতে পারে এবং আমাকে একা থাকতে দেয়। গাছগুলোর ওপর দিয়ে যা ঝামেলা যায়! আমি বাগানে যাই এবং সবকিছু কেটে সাফ করে ফেলি! ব্রাজিল কি বিশ্বকাপ জিতবে?দুঙ্গা: হ্যাঁ, ব্রাজিল বিশ্বকাপ জিতবে। আমরা পরিশ্রম করছি। লক্ষ্য পূরণের জন্য সম্ভাব্য সবকিছুই আমরা করব। আমাদের সমর্থকদের বুঝতে হবে, এই শিরোপার জন্যই আমরা সাড়ে তিন বছর ধরে নিজেদের প্রস্তুত করছি। শুরুটা যখন করেছিলাম আমাদের প্রতি খুব বেশি লোকের বিশ্বাস ছিল না। তবে আমরা বিশ্বকাপে এটা করে দেখাব। প্রধান প্রতিদ্বন্দ্বীদের নিয়ে কিছু বলুন...দুঙ্গা: ইংল্যান্ড হবে কঠিন প্রতিপক্ষ, ক্যাপেলো আছেন ওদের সঙ্গে। ভালো কিছু খেলোয়াড় আছে তাদের। ক্লাবে খুব ভালো খেলছে ওরা। যদিও আগে ওরা ক্লাবের ওই ভালো খেলাটা জাতীয় দলে নিয়ে যেতে পারেনি। স্পেনও ভালো করছে। আরও ভালো কিছু দল আছে। আর্জেন্টিনাও কিন্তু বিশ্বকাপে বাছাইপর্বের মতো নড়বড়ে অবস্থায় থাকবে না। আরও ভালো খেলবে তারা। ইতালিও আছে। ঐতিহ্যগতভাবেই এরা সবাই কিন্তু পরাশক্তি।