‘ব্রাজিলিয়ান রক্তে’ রবিনহোর স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার সিটির দমবন্ধ করা পরিবেশে হাঁপিয়ে উঠেছিলেন। এসি মিলানে এসে বুক ভরে শ্বাস নিতে পারছেন রবিনহো। নতুন ক্লাবকে তাঁর মনে হচ্ছে নিজের বাড়ি! মিলানে আছে ‘ব্রাজিলিয়ান রক্ত’, নতুন ক্লাবকে তাই দ্রুতই আপন করে নিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, ‘মিলানকে আমার নিজের বাড়ির মতোই মনে হচ্ছে। দিনহো (রোনালদিনহো), পাতো ও থিয়াগো সিলভার মতো বন্ধুরা আছে এখানে। রোজোনেরিদের আছে ব্রাজিলিয়ান রক্ত। বুঝতেই পারছেন, কেন নতুন ক্লাবে এসে আমি খুব খুশি। সিটি নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না।’রবিনহোর সঙ্গে এ মৌসুমে ইব্রাহিমোভিচ, কেভিন প্রিন্স বোয়েটাং ও সক্রেটিস পাপাস্তাথোপুলোসকে কেনায় মিলান এখন দারুণ শক্তিশালী। চ্যাম্পিয়নস লিগে শিরোপার অন্যতম দাবিদারও মনে করা হচ্ছে তাঁদের। স্বপ্নাতুর রবিনহো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দেখছেন মিলান ও বার্সেলোনাকে, ‘আমাদের দলটা দারুণ শক্তিশালী, আক্রমণভাগ তো অসাধারণ। আমি বার্সা-মিলান ফাইনালের স্বপ্ন দেখছি। এ মুহূর্তে ওরাই (বার্সা) সবচেয়ে শক্তিশালী দল।’ ওয়েবসাইট।