প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দায়িত্ব নেওয়ার কিছুদিন পর থেকেই নানা রকম সমালোচনা শুনতে হয়েছে। রেমন্ড ডমেনেখ তারপরও ফ্রান্সের কোচ হিসেবে টিকে আছেন ছয় বছর ধরে। আজ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে তিউনিশিয়ার বিপক্ষে যখন মাঠে নামবে ফ্রান্স, ডমেনেখ ছুঁয়ে ফেলবেন মিশেল হিদালগোকে। ১৯৭৫ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ফ্রান্সের ৭৫টি ম্যাচে কোচ ছিলেন হিদালগো, ডমেনেখের অধীনেও আজ ফ্রান্সের ৭৫তম ম্যাচ। মাত্র একজনের কোচিংয়েই এই দুজনের চেয়ে বেশি ম্যাচ খেলেছে ফ্রান্স। ৮৪টি আন্তর্জাতিক ম্যাচে তাদের কোচ ছিলেন গ্যাস্টন বারুঁ। ১৯৩৬ সালে ফ্রান্সের প্রথম কোচ হিসেবে দায়িত্ব নিয়ে বারুঁ কোচ ছিলেন টানা ১৯ বছর।