‘বড় ম্যাচে’ আবাহনীর সহজ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাহনী-মোহামেডান ম্যাচে আগের ঝাঁজ আর নেই। কথাটা যে এখন বাস্তব সত্য, ফতুল্লা স্টেডিয়ামের কালকের ম্যাচই তার প্রমাণ। নিষ্প্রাণ ম্যাচে মোহামেডানকে ৫ উইকেটে হারিয়ে প্রিমিয়ার লিগে এককভাবে পয়েন্ট তালিকার ৪ নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী।বিকেএসপিতে জয়ের ধারা অব্যাহত রেখেছে ওল্ড ডিওএইচএস। প্রাইম দোলেশ্বরকে ২১ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই শেষ করেছে লিগ পর্ব। তাদের পয়েন্ট ১৮। দিনের অন্য ম্যাচে লিগে মুশফিকুর রহিমের তৃতীয় সেঞ্চুরিও বাঁচাতে পারেনি শেখ জামালকে। উত্তেজনাপূর্ণ ম্যাচে মাত্র ৩ রানে হেরেছে তারা গাজী ট্যাংকের কাছে। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট গাজী ট্যাংকের। ৯ ম্যাচে সমান পয়েন্ট ভিক্টোরিয়ার।২১ রানে ৪ উইকেট নিয়ে আবাহনীর ইংলিশ পেসার পিটার ট্রেগোই ধসিয়ে দিয়েছেন মোহামেডানকে। ১১৫ রানে ৬ উইকেট পড়ার পর গোলাম মাবুদের (৪২) সঙ্গে অধিনায়ক নাঈম ইসলামের (৩৮) ৫৩ রানের সপ্তম উইকেটজুটিতে একটু ঘুরে দাঁড়িয়েছিল মোহামেডান। জবাবে তাদের ১৭০ রানের লক্ষ্য আবাহনী পেরিয়ে যায় ৪৪.৪ ওভারেই। ৭২ রানে ৩ উইকেট পড়লেও ওপেনার আনামুলের (৪৫) সঙ্গে অধিনায়ক মাহমুদউল্লাহর (৪৮*) ৬০ রানের জুটিতেই জয় মোটামুটি নিশ্চিত হয়ে যায়। আবাহনীর ব্যাটসম্যানদের ঠেকাতে একপর্যায়ে বাঁহাতি স্পিনার হয়ে যান মোহামেডানের পেসার সৈয়দ রাসেল। তাতে ভারতীয় ব্যাটসম্যান রেশমি রঞ্জন পারিদাকে ফেরানো গেলেও জয় আটকানো যায়নি আবাহনীর।আগের ম্যাচের পর কালও ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ওল্ড ডিওএইচএস। রমিজ পিঞ্জারার ফিফটিতে (৬৪) ধুঁকে ধুঁকে এগিয়েও শেষ পর্যন্ত ১৯৮ রান হয়েছে। ফিফটি করেছেন প্রাইম দোলেশ্বরের মানবিন্দর সিংও (৬৫)। কিন্তু বাকিদের ব্যর্থতায় ৪৮.২ ওভারে ১৭৭ রানেই অলআউট তারা। ওল্ড ডিওএইচএসের বোলিং লাইনআপ কালও ছিল স্পিনারময়।্রঅধিনায়ক মোহাম্মদ আশরাফুল ২৮ রানে নিয়েছেন ৩ উইকেট।দিনের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচটি হয়েছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। টপ অর্ডারের ব্যর্থতার পরও নাসির হোসেনের ৭২ রানের সৌজন্যে ৯ উইকেটে ২৪৫ রান করে গাজী ট্যাংক ক্রিকেটার্স। ৭৫ রানে ৩ উইকেট পড়ার পর চতুর্থ উইকেটে নাসির-মমিনুলের ৭৪ রানের জুটিই দলকে লড়াইয়ের এই পুঁজি এনে দেয়। অধিনায়ক মুশফিকুর রহিমের ১১৬ রানের ইনিংসও সেই লড়াইয়ে জেতাতে পারেনি শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। মাত্র ১৮ রানে পড়ে তৃতীয় উইকেট, ৬৪ রানে চতুর্থ উইকেট। মুশফিকের ব্যাট তার পরও টিকিয়ে রাখে লড়াই। চতুর্থ উইকেটে মাহমুদুল হাসানের (৪৫) সঙ্গে ৮৪ রানের জুটির পর পঞ্চম উইকেটেও সোহরাওয়ার্দীর সঙ্গে ৬৮ রানের জুটি, শেখ জামালকে শেষ ৫ ওভারের লড়াইয়ে নিয়ে গিয়েছিলেন অধিনায়কই। কিন্তু সোহরাওয়ার্দীর ২৫ বলে ৪০ রানের ইনিংসের পরও ৩ রানের আফসোস থেকে যায় শেখ জামালের।সং ক্ষি প্ত স্কো রমোহামেডান: ৪৫.৪ ওভারে ১৭০ (গোলাম মাবুদ ৪২, নাঈম ৩৮, ইয়াসিম ২৫; পিটার ৪/২১)। আবাহনী: ৪৪.৪ ওভারে ১৭৩/৫ (মাহমুদউল্লাহ ৪৮*, আনামুল ৪৫, মার্শাল ৩৪, ফরহাদ রেজা ২৩*; ইয়াসিম ২/২৮)।ফল: আবাহনী ৫ উইকেটে জয়ী।গাজী ট্যাংক: ৫০ ওভারে ২৪৫/৯ (নাসির ৭২, নাজমুল ৩৬*, মমিনুল ৩৪, সানজামুল ২৬, আসিফ ২৪, সামি ২১; তাপস ৪/২৮, রুবাইয়াত ৩/৪৩)। শেখ জামাল: ৫০ ওভারে ২৪২/৮ (মুশফিকুর ১১৬, মাহমুদুল ৪৫, সোহরাওয়ার্দী ৪০; সামি ৪/৫৫)।ফল: গাজী ট্যাংক ৩ রানে জয়ী।ওল্ড ডিওএইচএস: ৪৯.৫ ওভারে ১৯৮ (রমিজ ৬৪, আশরাফুল ২৮, শুভাগত ২৭, ফয়সাল ২৫; তাইজুল ৩/৩৫, আব্বাস ২/৪০, ইয়াসির ২/২৮)। প্রাইম দোলেশ্বর: ৪৮.২ ওভারে ১৭৭ (মানবিন্দর ৬৫, শাহরিয়ার ২৬, মেহেদি ২০; আশরাফুল ৩/২৮, শুভাগত ২/৩৩, নাবিল ২/৪০, এনামুল ২/২০)।ফল: ওল্ড ডিওএইচএস ২১ রানে জয়ী।