‘বড় লক্ষ্য তো থাকবেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিষেক ম্যাচই বলতে পারেন এটাকে। আর সে ম্যাচেই সেঞ্চুরি! দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে কালই প্রথম খেলতে নেমে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ৫৫ বলে সেঞ্চুরি করেছেন ডেভিড মিলার। ম্যাচ শেষে বলেছেন ক্রিকেটার হিসেবে তাঁর স্বপ্নের কথা ৬০ বলে অপরাজিত ১১৫ রান! ব্যাটিংটা তো মনে হয় ভালোই উপভোগ করলেন আজ (গতকাল)?ডেভিড মিলার: হ্যাঁ, খুবই উপভোগ করেছি আজ (গতকাল) ব্যাটিং। যখন উইকেটে গেছি আমাদের অবস্থা বেশ ভালো ছিল, ২৯ ওভারে ১৮০ (১৭৪) রানের মতো ছিল ৪ উইকেটে। কোনো চাপ ছিল না, আমি শুধু চেয়েছি নিজের খেলাটা খেলতে। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই সেঞ্চুরি করলেন। প্রতিক্রিয়া কী?মিলার: ভালো লাগছে অবশ্যই। ‘এ’ দল আমাদের জাতীয় দলে যাওয়ার সিঁড়ি। এখানে ভালো খেলতে পারলে আত্মবিশ্বাস বাড়ে। আশা করি, এই সিরিজের বাকি ম্যাচগুলোতেও ভালো রান পাব। বাংলাদেশ ‘এ’ দলের বোলিং কেমন মনে হলো?মিলার: খুব খারাপ বলব না। ওরা (বাংলাদেশ ‘এ’) স্পিনারদের দিয়েই বেশি বল করিয়েছে। খারাপ মনে হয়নি বোলিং...। এখানকার কন্ডিশনও তো আপনাদের বিপক্ষে। তার পরও দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের স্কোরবোর্ডে ৩৬৮ রান, ২০৩ রানের জয়..! পার্থক্য কি তাহলে অভিজ্ঞতায়? মিলার: আমি তা মনে করি না। এটা হয়তো আমার আর আমাদের দলেরই দিন ছিল। হ্যাঁ, এখানকার কন্ডিশনে আমরা একদমই অভ্যস্ত নই। তার পরও আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ‘এ’ দলে আসার আগে সর্বোচ্চ কোন পর্যায়ে খেলেছেন?মিলার: দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেণীর ক্রিকেটে আমি ডারবানের নশুয়া ডলফিনসের হয়ে খেলি। এ ছাড়া কাওয়াজুলু-নাটাল অনূর্ধ্ব-১৯ দল ও দক্ষিণ আফ্রিকা একাডেমি দলেও খেলেছি। আমাদের একাডেমির যে দলটা এখন বাংলাদেশ সফর করছে আমি সেই দলে ছিলাম। চট্টগ্রাম ও বগুড়ায় দুটি চার দিনের ম্যাচ খেলেছি। তবে ‘এ’ দলের হয়ে চার দিনের ম্যাচ খেলিনি, শুধু ওয়ানডে খেলছি। ‘এ’ দলে চলে আসার পর এখন নিশ্চয়ই জাতীয় দলে খেলারও স্বপ্ন দেখছেন...মিলার: আমার বয়স এখনো অনেক কম...আগামী জুনে ২১ বছর হবে। ধারাবাহিকভাবে ভালো খেললে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে একদিন নিশ্চয়ই খেলব। তবে এখনি অত বড় লক্ষ্য স্থির করছি না। আমার সামনে অনেক সময় পড়ে আছে, অনেক ম্যাচও হয়তো খেলব। প্রতিটি ম্যাচেই আমি ভালো খেলে এগোতে চাই, উন্নতি করতে চাই। খেলার জন্য পড়াশোনাও ছেড়ে দিয়েছি, কাজেই বড় লক্ষ্য তো থাকবেই। জাতীয় দলে আসার লড়াই তো আপনাদের ওখানে অনেক কঠিন। কতটা আত্মবিশ্বাসী ভবিষ্যতের ব্যাপারে?মিলার: ঠিকই বলেছেন...কাজটা কঠিন। তবে ধারাবাহিকভাবে ভালো খেলতে থাকলে সুযোগ আসবেই। পারফরম্যান্সের ধারাবাহিকতাটাই আসলে বড় কথা। পরিবারের আর কেউ ক্রিকেট খেলেছেন বা খেলেন?মিলার: জাতীয় দলে কেউ কখনো খেলেনি। তবে আমার বাবা অ্যান্ড্রু মিলার নাটালের স্থানীয় ক্রিকেটে খেলতেন।