‘বড়’দের ছোট দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহটি যেন হতাশার চাদরে মুড়েই হাজির হয়েছিল আফ্রিকান পরাশক্তিদের সামনে। আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বের খেলায় বর্তমান চ্যাম্পিয়ন মিসর, নাইজেরিয়া, আলজেরিয়া—তিন পরাশক্তিই মাঠ ছেড়েছে হারের বেদনা নিয়ে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা ঘানাকে পুড়তে হয়েছে ড্রয়ের হতাশায়। রোববার গিনির কাছে ১-০ গোলে হেরে গেছে নাইজেরিয়া। মিসরকে ১-০ গোলে নাইজার এবং আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। ঘানা গোলশূন্য ড্র করেছে সুদানের সঙ্গে। এই হারে মিসর ও আলজেরিয়া—দুদলই নিজ নিজ গ্রুপের পয়েন্ট তালিকার সবার নিচে। এ ছাড়া সেনেগাল ৭-০ গোলে মরিশাসকে, মালাবি ৬-২ গোলে চাদকে এবং তিউনিসিয়া ২-১ গোলে জিতেছে টোগোর বিপক্ষে। কেনিয়া-উগান্ডা ম্যাচ হয়েছে গোলশূন্য ড্র। এএফপি।