'ভাই' ইউসেবিওকে পেলের শ্রদ্ধা

গতকালই জীবন নদীর ওপারে চলে গিয়েছেন পর্তুগিজ কিংবদন্তি ইউসেবিও। তাঁর মৃত্যুতে শোকের চাদরে ঢেকে গেছে ফুটবল বিশ্ব। ‘কালো চিতাকে’ শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন দুনিয়ার তাবত্ ফুটবল রথী-মহারথীরা। বন্ধুর প্রয়াণে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেও শোকাহত। জানিয়েছেন বিনম্র শ্রদ্ধা। শোকাতুর পেলে অবশ্য শোকবার্তায় ইউসেবিওকে সম্বোধন করেছেন ‘ভাই’ হিসেবে।
পেলে টুইট করেছেন, ‘ইউসিবিওর মৃত্যুতে শোকাহত। তিনি আমার একজন ভাই। আমাদের দুজনের বন্ধুত্ব হয়েছিল সেই ১৯৬৬ সালে, ইংল্যান্ড বিশ্বকাপে। সর্বশেষ তাঁকে দেখেছিলাম, বোস্টনে অনুষ্ঠিত সর্বশেষ ব্রাজিল-পর্তুগাল ম্যাচে। তাঁর কাছের মানুষদের প্রতি আমার সমবেদনা। ঈশ্বর তাঁকে ভালো রাখুন।’
পেলের চেয়ে দুই বছরের ছোট ইউসেবিও না-ফেরার দেশে চলে গেলেন একাত্তরেই। হূদেরাগ কয়েক বছর ধরে পর্তুগিজ কিংবদন্তিকে ভুগিয়ে তাঁকে নিয়ে গেল চিরদিনের জন্য। ওয়েবসাইট।