‘ভারত-বধ’ কাব্য লেখা হলো না আইরিশদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গালুরুতে ‘ইংল্যান্ড-বধ’ কাব্য। চার দিন পর এই বেঙ্গালুরুতেই ‘ভারত-বধ’ কাব্য রচনা করার সম্ভাবনা জাগিয়েছিলেন আইরিশরা। তবে আরেকটি কাব্য রচনা করার আইরিশদের সেই স্বপ্ন আর বাস্তবে রূপ নেয়নি।ইংল্যান্ডকে ‘লজ্জায়’ ডোবানো আয়ারল্যান্ডকে হারাতে ভারতের প্রয়োজন ছিল মাত্র ২০৮ রান। এ লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়। দলীয় মাত্র ৯ রানে প্রথম উইকেটের পতন। শত রানের মাথায় নেই চতুর্থ উইকেট! আইরিশ ক্রিকেটারদের আত্মবিশ্বাসী মনোভাব আর ভারতীয় ব্যাটসম্যানদের অসহায়ত্বে আরেকটি রোমাঞ্চকর ম্যাচেরই সম্ভাবনা জেগেছিল। তবে সেই সম্ভাবনাকে মিথ্যা প্রমাণিত করে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে ভারতীয় দল।জয় নিশ্চিত করতে ভারতকে খেলতে হয়েছে ৪৬ ওভার পর্যন্ত। অল্প পুঁজি নিয়েও বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপকে নিঃসন্দেহে কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছিলেন আইরিশ বোলাররা। এটাই-বা আইরিশদের কাছে কম কিসে!ম্যাচ-শেষে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কণ্ঠেও ঝরে পড়ল প্রতিপক্ষের প্রতি প্রশংসা, ‘ওদের ফিল্ডিং অসাধারণ হয়েছে। আর ফিল্ডারদের কাজটা সহজ করে দিয়েছে আইরিশ বোলাররা।’ ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরআয়ারল্যান্ড ২০৭/১০ (৪৭.৫ ওভার)পোর্টারফিল্ড ৭৫, নিয়াল ও’ব্রায়েন ৪৬যুবরাজ ৩১/৫, জহির ৩০/৩ভারত ২১০/৫ (৪৬ ওভার)যুবরাজ ৫০*, শচীন ৩৮, কোহলি ৩৪, ধোনি ৩৪. জনস্টন ১৬/২, ডকরেল ৪৯/২